• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ব্যাপক নিরাপত্তা নিয়ে সিরিয়ার প্রেসিডেন্টের ওমরাহ পালন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২০
অ+
অ-
ব্যাপক নিরাপত্তা নিয়ে সিরিয়ার প্রেসিডেন্টের ওমরাহ পালন

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সৌদি আরবে ওমরাহ পালন করেছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) মক্কায় যান তিনি। ওই সময় তার জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তিনি যেন কোনো ঝামেলা ছাড়াই ওমরাহ করতে পারেন সেজন্য পুলিশ মানব শিকল তৈরি করে। এছাড়া কাবা শরীফের ভেতরেও প্রবেশ করেন তিনি।

বিজ্ঞাপন

গত বছরের ৮ ডিসেম্বর সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হটিয়ে সিরিয়ার ক্ষমতা দখল করে আহমেদ আল-শারার নেতৃত্বাধীন ইসলামপন্থি দল হায়াত তাহরির আল-শাম। এরপর গত সপ্তাহে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

দায়িত্ব নেওয়ার পরই প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরবে যান শারা। সেখানে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয় তাকে। তিনি দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেন। এরপরই মক্কায় যান ওমরাহ করতে। আগামীকাল মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে যাবেন শারা। সেখানে তার্কিস প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দেখা করবেন তিনি। ছবিতে দেখুন সিরিয়ার প্রেসিডেন্টের ওমরাহ—

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সৌদি আরববিশ্ব সংবাদসিরিয়াওমরাহ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

বললেন ডোনাল্ড ট্রাম্পহরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’