• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
লোকসভায় বললেন রাহুল গান্ধী

ট্রাম্পের শপথের আমন্ত্রণ পেতে ৩-৪ বার চেষ্টা চালান মোদি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৮
অ+
অ-
ট্রাম্পের শপথের আমন্ত্রণ পেতে ৩-৪ বার চেষ্টা চালান মোদি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ পেতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে তিন থেকে চারবার যুক্তরাষ্ট্রে পাঠান মোদি— সোমবার (৩ ফেব্রুয়ারি) লোকসভায় এমন দাবি করেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তার এ মন্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা।

বিজ্ঞাপন

রাহুল গান্ধী দাবি করেন, যদি তারা ক্ষমতায় থাকতেন তাহলে মার্কিন প্রেসিডেন্টের শপথের আমন্ত্রণ পেতে কাউকে পাঠাতেন না। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ নিশ্চিত করতে আমরা কাউকে পাঠাতাম না। আমরা আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে ৩-৪ বার পাঠিয়ে বলতাম না, দয়া করে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। যদি আমাদের উৎপাদন ব্যবস্থা থাকত এবং এসব প্রযুক্তি নিয়ে আমরা কাজ করতাম তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের এখানে আসত এবং প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাত।”

আরও পড়ুন

ভারতে মুসলিম ছাত্রকে টয়লেটের সিট লেহনে বাধ্য, অপমানে ভবন থেকে লাফ
মোদির শাসনামলে উন্নত জীবনের আশা হারিয়ে ফেলছেন ভারতীয়রা

রাহুল গান্ধী এমন কথা বলার পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজ্জু বলেন, “ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে আপনি এমন ভিত্তিহীন কথা বলবেন না।”

বিজ্ঞাপন

এদিকে ট্রাম্পের শপথের আগে যুক্তরাষ্ট্রে যান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এরপর তিনি ট্রাম্পের শপথেও অংশ নেন। জয়শঙ্কর মূলত শপথ অনুষ্ঠানের আগে দেশটিতে সফর করায় রাহুল গান্ধী এমন মন্তব্য করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরবর্তীতে এক্সে একটি পোস্টে রাহুল গান্ধীর এ বক্তব্য প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী এ ধরনের অনুষ্ঠানে যান না। সাধারণত এসব অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দূতরাই অংশ নেন। তিনি আরও বলেন, রাহুল গান্ধী মিথ্যাচার করেছেন এবং গত বছরের ডিসেম্বরে যখন তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তখন কোনো মার্কিন কর্মকর্তার সঙ্গে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মোদির আমন্ত্রণ পাওয়া নিয়ে কথা হয়নি।

সূত্র: এনডিটিভি

বিজ্ঞাপন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের

ইসরায়েলে ৩,৩৫০ জনের বেশি আহত

ইরানের সঙ্গে যুদ্ধইসরায়েলে ৩,৩৫০ জনের বেশি আহত

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান