• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

‘আমরা গাজায় থাকব, গাজায় মরব’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৮
অ+
অ-
‘আমরা গাজায় থাকব, গাজায় মরব’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষকে স্থায়ীভিত্তিতে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি গাজা দখলেরও হুমকি দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের প্রস্তাব ও হুমকি প্রত্যাখ্যান করেছেন সেখানকার মানুষ।

বিজ্ঞাপন

এক ফিলিস্তিনি নারী ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, তারা গাজাতেই থাকবেন এবং গাজাতেই মরবেন। তিনি বলেন, “গাজা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তাব আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। আমরা এখানে থাকব এবং গাজা ভূখণ্ডে, জন্মভূমিতে মরব। আমরা দেড় বছরের যুদ্ধ, মৃত্যু ও ধ্বংস মোকাবেলা করেছি। এরপরও আমরা এখানে রয়েছি। তাহলে আমরা কীভাবে এ ধরনের প্রস্তাবে রাজি হতে পারি?”

গত মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনে গাজার সাধারণ মানুষকে অন্যত্র সরানোর ঘোষণা দেন ট্রাম্প। এরপরই বিশ্বজুড়ে নিন্দার ঝড় শুরু হয়েছে। টানা ১৫ মাসের যুদ্ধে বিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলের ফিলিস্তিনি জাতিগত নিধনে ডোনাল্ড ট্রাম্প সমর্থন করছেন বলে আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন

২০২৪ সালে গাজার প্রায় ১ হাজার মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল
গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ১৮ ফিলিস্তিনির লাশ উদ্ধার

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, তিনি গাজা উপত্যকার দীর্ঘমেয়াদী মার্কিন মালিকানার প্রত্যাশা করেছেন। এর মাধ্যমে গাজাকে পুনর্গঠিত করে সেখানে চাকরি ও অর্থনৈতিক সমৃদ্ধি আনবেন বলে দাবি করেছেন তিনি। ট্রাম্পের এমন মন্তব্যে যুক্তরাষ্ট্রে এবং বিশ্বের বিভিন্ন দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

  • হামাস কী বলছে?

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের জাতিগত নিধনে ট্রাম্পের আহ্বান ‘‘তাদের নিজ জমি থেকে উৎখাতের শামিল।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, গাজা নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা সম্পর্কে ট্রাম্পের মন্তব্য হাস্যকর এবং অযৌক্তিক। এই ধরনের যে কোনও ধারণা অঞ্চলটিতে আগুনের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেবে।

আবু জুহরি বলেন, আমরা তাদের পরিকল্পনাকে এই অঞ্চলে বিশৃঙ্খলা ও উত্তেজনা তৈরির একটি রসদ হিসেবে বিবেচনা করি। কারণ গাজার বাসিন্দারা এ ধরনের পরিকল্পনা কখনই বাস্তবায়ন করতে দেবে না।

সূত্র: বিবিসি

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গাজায় হামলাইসরায়েলডোনাল্ড ট্রাম্পবিশ্ব সংবাদযুদ্ধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নেতানিয়াহুর জীবিত থাকার প্রমাণের ভিডিওকে ‘ডিপফেইক’ বলছে গ্রোক

নেতানিয়াহুর জীবিত থাকার প্রমাণের ভিডিওকে ‘ডিপফেইক’ বলছে গ্রোক

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের

ইসরায়েলে ৩,৩৫০ জনের বেশি আহত

ইরানের সঙ্গে যুদ্ধইসরায়েলে ৩,৩৫০ জনের বেশি আহত

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী