• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস

এবারের রমজানে নাতিশীতোষ্ণ থাকবে সৌদির আবহাওয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৮
অ+
অ-
এবারের রমজানে নাতিশীতোষ্ণ থাকবে সৌদির আবহাওয়া

চলতি ২০২৫ সালের রমজান মাসে মরু আবহাওয়ার দেশ সৌদি আরবের আবহাওয়া থাকবে আরামদায়ক এবং নাতিশীতোষ্ণ। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা আকিল আল আকিল আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজকে জানিয়েছেন এ তথ্য।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, আন্তর্জাতিক ভাবে আমরা যে সৌর বর্ষপঞ্জি মেনে চলি— তাতে ৩৬৫ দিনে এক বছর হয়। কিন্তু এর পাশাপাশি আরব অঞ্চলে পৃথক একটি বর্ষপঞ্জি মানা হয়, যেটি চান্দ্রভিত্তিক এবং এই বর্ষপঞ্জি অনুযায় ৩৫৫ দিনে এক বছর হয়। এ কারণে প্রতি সৌর বর্ষপঞ্জির হিসেবে ১০ দিন করে এগিয়ে আসে রমজান মাস।

সৌদির আবহওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর রমজানের চাঁদ দেখা যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে ২৮ ফেব্রুয়ারি। যদি সেদিন চাঁদ দেখা যায়, তাহলে ১ মার্চ থেকে রমজান শুরু হবে সৌদিতে। এশিয়ার বেশিরভাগ দেশের মতো এই সময়টি সৌদিতে ‘বসন্তকাল’ হিসেবে পরিচিত।

আরও পড়ুন

মসজিদে নববীতে ইফতারে বেঁধে দেওয়া হলো নিয়ম
হজযাত্রীদের শিশু সঙ্গী নিষিদ্ধ করলো সৌদি আরব

বিজ্ঞাপন

সোমবার সৌদির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল রোতানা খালিজিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আকিল আল আকিল বলেন, ‘সৌদি আরবে মার্চ মাস থেকে বসন্তকাল শুরু হয়। এই মাস থেকেই শীত বিদায় নিতে শুরু করে এবং পুরো মাস দেশজুড়ে নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে। তাই এবারের রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত সৌদিতে নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকবে।”

ইসলামের প্রধান ৫টি স্থম্ভের একটির নাম রোজা বা সিয়াম। বছরজুড়েই রোজা রাখা যায়, তবে রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ধর্মপ্রাণ মুসলিমরা এ মাসের ৩০দিনই রোজা রাখেন। রমজানের পরেই আসে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

তাছাড়া ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্যও এ মাসটি গুরুত্বপূর্ণ। সারা বছর ধরেই ওমরাহ পালন করা গেলেও সামর্থ্যবান মুসল্লিদের একটি বড় অংশ রমজান মাসে ওমরাহ পালনে আগ্রহী। যদি এবারের রমজানে নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে, তাহলে তা বাইরের বিভিন্ন দেশ থেকে আসা ওমরাহযাত্রীদের জন্যও স্বস্তিদায়ক হবে।  

বিজ্ঞাপন

প্রসঙ্গত, মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে গ্রীষ্মকালে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। ব্যাপক তাপপ্রবাহ এবং গরমের কারণে গ্রীষ্মকালে নাভিশ্বাস ওঠে বিদেশ থেকে আসা ওমরাহ কিংবা হজযাত্রীদের। ২০২৪ সালে হজ হয়েছিল জুন মাসে। এই সময়টিতে সৌদিতে গ্রীষ্মকাল থাকে এবং ব্যাপক তাপপ্রবাহের কারণে সেবার হাজারেরও অধিক হাজি প্রাণ হারিয়েছিলেন।

সূত্র : গালফ নিউজ

এসএমডব্লিউ

 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সৌদি আরবরমজান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঘুমের কারণে শবে কদরে ইবাদতে ব্যাঘাত ঘটলে কী করবেন?

ঘুমের কারণে শবে কদরে ইবাদতে ব্যাঘাত ঘটলে কী করবেন?

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

ইতিকাফের সময় ভিডিও কলে কথা বলা যাবে?

ইতিকাফের সময় ভিডিও কলে কথা বলা যাবে?

আপনার জন্য কি ফিতরা দেওয়া ওয়াজিব? জেনে নিন নিয়ম

আপনার জন্য কি ফিতরা দেওয়া ওয়াজিব? জেনে নিন নিয়ম