• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ভারতীয়দের শিকলে না বাঁধতে ট্রাম্পকে অনুরোধ করবেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২১
অ+
অ-
ভারতীয়দের শিকলে না বাঁধতে ট্রাম্পকে অনুরোধ করবেন মোদি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাদের দুজনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। গত ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। মোদি চতুর্থ বিশ্বনেতা হিসেবে ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠকে বসবেন।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জানিয়েছে, মোদি ট্রাম্পকে অনুরোধ করবেন, যেসব অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হবে তাদের সঙ্গে যেন মানবিক আচরণ করা হয়। চলতি মাসের শুরুতে ১০৪ ভারতীয়কে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। ওই সময় তাদের সবার হাত ও পা শিকল দিয়ে বাঁধা ছিল।

আগামী কয়েকদিনের মধ্যে আরও ৮০০ ভারতীয়কে ফেরত পাঠাবে দেশটি। আগে যে ১০৪ জনকে ফেরত পাঠানো হয় তাদের শিকল দিয়ে বাঁধার ঘটনায় উদ্বেগ জানায় ভারত। যুক্তরাষ্ট্রে ভারতের প্রায় ৮ লাখ অভিবাসী আছেন। যার মধ্যে ২০ হাজার জন অবৈধ। তাদের সবাইকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

এছাড়া ট্রাম্প ও মোদির মধ্যে শুল্ক ও বাণিজ্য নিয়ে নিয়ে কথা হবে। প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ করেন। যদিও কানাডা ও মেক্সিকোর ওপর আরোপিত শুল্ক এক মাসের জন্য স্থগিত করেছেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তরের প্রধান হলেন তুলসী গ্যাবার্ড
ডোনাল্ড লু’র স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতপন্থি পল কাপুর

ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগে শুল্ক নিয়ে ভারতের বিষেদাগার করেছিলেন। তিনি বলেছিলেন, ভারত শুল্কের অপব্যবহার করে।

অপরদিকে সব দেশের লোহা ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। তার এমন সিদ্ধান্তের কারণে ভারতীয় ব্যবসায়ীরাও চিন্তায় পড়েছেন। তাদের শঙ্কা, তারা হয়ত মার্কিন বাজার হারাতে পারেন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রকে শান্ত রাখতে, মোদি দেশটিতে যাওয়ার আগেই মার্কিন  কোম্পানিগুলোর দামী মোটরসাইকেল ও বৈদ্যুতিক ব্যাটারির ওপর শুল্ক কমিয়েছে ভারত। তারা আরও কিছু পদক্ষেপ নেবে। এগুলো দেখিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মোদি এমন একটি বাণিজ্যিক চুক্তি করার চেস্টা করবেন যেটি দুই দেশের জন্যই ভালো হবে। এছাড়া প্রতিরক্ষা খাতে খরচ বাড়ানোর ক্ষেত্রেও তাদের মধ্যে আলোচনা হবে।

সূত্র: সিএনএন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডোনাল্ড ট্রাম্পনরেন্দ্র মোদিভারত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

হরমুজ প্রণালির সুরক্ষায়ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

তেহরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল

তেহরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল