• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
সময় ৪৮ ঘণ্টা

ফেডারেল কর্মীদের কাজের হিসাব চাইলেন মাস্ক, নইলে চাকরি নেই

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৩
অ+
অ-
ফেডারেল কর্মীদের কাজের হিসাব চাইলেন মাস্ক, নইলে চাকরি নেই
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটির ফেডারেল সরকারের কর্মচারীদের কাছে ই-মেইল পাঠিয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পাঠানো এই ই-মেইলে কর্মচারীদের আগের সপ্তাহের কাজের বিবরণ দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সেটিও আবার দিতে হবে ৪৮ ঘণ্টা তথা আগামীকাল সোমবার রাতের মধ্যে। আর তা না হলে তাদের চাকরি হারানোর ঝুঁকির কথা বলা হয়েছে ই-মেইলে। রোববার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ট্রাম্প প্রশাসনের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) নেতৃত্বে রয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক। শনিবার ইলন মাস্ক তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরেই এই ই-মেইল পাঠানো হয়। এতে বলা হয়, ইমেইলের অনুরোধে জবাব না দেওয়ার বিষয়টিকে কর্মচারীর পদত্যাগ হিসেবে দেখা হবে।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া ওই পোস্টে মাস্ক বলেন, সব ফেডারেল কর্মচারী শিগগিরই একটি ই-মেইল পাবেন। এই ই-মেইলে তারা গত সপ্তাহে কী কাজ করেছেন, তা বোঝানোর জন্য অনুরোধ করা হবে। ই-মেইলে সাড়া দিতে ব্যর্থ হলে সেটাকে পদত্যাগ হিসেবে ধরে নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় মাস্ক তার ওই পোস্টটি দেন। সেখানে তিনি মাস্ককে আরও আক্রমণাত্মক হওয়ার কথা বলেন। মূলত যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যয় হ্রাস করার লক্ষ্যে সরকারি দক্ষতা বিভাগে (ডিওজিই) মাস্কের ভূমিকার ক্ষেত্রে একথা উল্লেখ করেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।

ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইলন একটি দুর্দান্ত কাজ করছেন, কিন্তু আমি তাকে আরও আক্রমণাত্মক হতে দেখতে চাই”। ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন, “যুক্তরাষ্ট্রকে বাঁচানো দরকার এবং এই কারণে চূড়ান্ত লক্ষ্য হচ্ছে— যুক্তরাষ্ট্রকে আগের চেয়ে আরও বড় করা।”

রয়টার্স বলছে, ফেডারেল সংস্থাগুলোর কর্মচারীদের কাছে পাঠানো এই ই-মেইল দেখেছে তারা। ই-মেইলে গত সপ্তাহে কর্মক্ষেত্রে কর্মচারীরা ঠিক কী কী কাজ করেছেন, তার সারাংশ পাঁচটি ভাগে উল্লেখ করে দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইলন মাস্ককে ‘আরও আক্রমণাত্মক’ হতে বললেন ট্রাম্প
বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার কারা পেয়েছে? যা বললেন ট্রাম্প
বাংলাদেশে ইউএসএইডের ২৯ মিলিয়ন ডলার কোন সংস্থা পেল?
‘ভারত ও মোদির প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, কিন্তু...’ : ট্রাম্প
বাংলাদেশ-ভারতসহ বিভিন্ন দেশে আর্থিক সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র

পাশাপাশি এই ই-মেইলের অনুলিপি কর্মচারীদের ব্যবস্থাপকদেরও দিতে বলা হয়েছে। আর এই ই-মেইলের জবাব দেওয়ার জন্য স্থানীয় সময় সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্পইলন মাস্কবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

তেহরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল

তেহরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল

‘যুদ্ধের ভালো খবর দেখাও, নয়তো লাইসেন্স বাতিল’— ট্রাম্প প্রশাসনের হুমকি

‘যুদ্ধের ভালো খবর দেখাও, নয়তো লাইসেন্স বাতিল’— ট্রাম্প প্রশাসনের হুমকি