• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
জানাল জ্যোতির্বিদ্যা কেন্দ্র

আরব বিশ্বে ১ মার্চ রমজান শুরু হতে যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫১
অ+
অ-
আরব বিশ্বে ১ মার্চ রমজান শুরু হতে যাচ্ছে

আগামী ১ মার্চ থেকে আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। সংস্থাটির পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ বলেছেন, “আগামী ২৮ ফেব্রুয়ারি আরব বিশ্বের কিছু জায়গায় অর্ধচন্দ্র দেখা যাবে। যদি চাঁদ দেখা যায় ওইদিন সন্ধ্যা থেকে রমজান শুরু হয়ে যাবে। কিন্তু ওইদিন চাঁদ দেখা না গেলে পরেরদিন ২ মার্চ থেকে শুরু হবে পবিত্র এ মাস।”

বিজ্ঞাপন

আরবি বর্ষপঞ্জিকার নবম মাস হলো রমজান। এ মাসে আরব আমিরাতসহ বিশ্বের কোটি কোটি মানুষ রোজা রাখেন। আরবি মাসগুলো নির্ধারণ হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। এই মাসটিতে মুসল্লিরা ইবাদত-বন্দেগি বাড়ানোর পাশাপাশি দান করাও বাড়িয়ে দেন।

যদি ১ মার্চ রমজান শুরু হয় তাহলে রমজানের শেষ দিন হবে ২৯ অথবা ৩০ মার্চ।

যেহেতু রমজান মাস প্রতি বছর এগিয়ে আসে, তাই এ বছর শুরুর দিকের রোজাগুলোর সময় একটু কম হবে। তবে মাসের শেষ দিকে সময় বাড়বে।

বিজ্ঞাপন

এবার সংযুক্ত আরব আমিরাতে প্রথম রোজাটি ১৪ ঘণ্টা ১৩ মিনিট দীর্ঘ হবে। সময় বাড়তে বাড়তে শেষ রোজাটি ১৪ ঘণ্টা ৫৫ মিনিটে গিয়ে পৌঁছাবে।

আরও পড়ুন

মহানবী (সা.) যেভাবে রমজানের প্রস্তুতি নিতেন
মিসরে রমজানে প্রচারের জন্য তৈরি ‘অশ্লীল’ নাটক, অভিযোগ সৌদির দিকে

এরআগে গত ৯ ফেব্রুয়ারি সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানান, জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। এতে দেশটিতে ১ মার্চ শুরু হবে মহিমান্বিত মাস রমজান।

বিজ্ঞাপন

তিনি আরও জানিয়েছেন, এ বছরের রমজান মাসটি হবে ২৯ দিনের। সে হিসেবে রমজানের শেষদিন হবে আগামী ২৯ মার্চ। আর ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ। তবে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবে সুপ্রিম কোর্ট।

রয়্যাল কোর্টের এই সদস্য বলেছেন, ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের চাঁদটির জন্ম হবে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৩টা ৪৪ মিনিটে। ওইদিন সন্ধ্যায় সুর্যাস্তের ৩২ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে অবস্থান করবে। যার অর্থ খুব সহজেই চাঁদটি খালি চোখে দেখা যাবে।

সূত্র: দ্য ন্যাশনাল

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রমজানঈদুল ফিতরবিশ্ব সংবাদমুসলিমআবহাওয়ার খবরআগামীকালের আবহাওয়াভিন্ন স্বাদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদযাত্রায় দশদিন ফ্রি কুলি সার্ভিস পাবেন লঞ্চযাত্রীরা

ঈদযাত্রায় দশদিন ফ্রি কুলি সার্ভিস পাবেন লঞ্চযাত্রীরা

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

ইতিকাফের সময় ভিডিও কলে কথা বলা যাবে?

ইতিকাফের সময় ভিডিও কলে কথা বলা যাবে?

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে