• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইসরায়েলে গাড়ি হামলায় ১০ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৬
অ+
অ-
ইসরায়েলে গাড়ি হামলায় ১০ জন আহত

দখলদার ইসরায়েলের পারদেস হান্নার কারকুর জংশনে গাড়ি হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত সবাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, গাড়ি হামলার পরপরই হামলাকারী ব্যক্তিকে তাদের জিম্মায় নেওয়া হয়েছে। এক কর্মকর্তা অবশ্য জানিয়েছেন, তাকে হত্যা করা হয়েছে। তিনি বলেছেন, “গাড়িটি গতি নিয়ে কারকুর জংশনে একদল লোকের ওপর হামলা করে। এখান থেকে হামলাকারী গাড়িতে আবারও গতি তৈরি করে একটি পুলিশের গাড়ির দিকে যায় এবং সেটিকে আঘাত হানে। পুলিশ সদস্যরা তাকে ধাওয়া দেয়, আটক করে এবং হত্যা করে।”

সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিন বেত ধারণা করছে, হামলাকারী ফিলিস্তিনি নাগরিক। তার বাড়ি উত্তর পশ্চিমতীরে। এই ব্যক্তি এক আরব ইসরায়েলিকে বিয়ে করেছেন এবং ইসরায়েলে বেশ লম্বা সময় ধরে অবস্থান করছিলেন। এর আগে অবশ্য সংবাদমাধ্যমটি জানিয়েছিল, হামলাকারী একজন আরব ইসরায়েলি।

পরবর্তীতে পুলিশ জানায়, হামলাকারী ব্যক্তি হলেন ৫৩ বছর বয়সী এক ফিলিস্তিনি। তিনি জেনিনের বাসিন্দা এবং ইসরায়েলি নারীকে বিয়ে করে অনুমতি ছাড়া ইসরায়েলে অবস্থান করছিলেন।

বিজ্ঞাপন

দখলদার ইসরায়েলি সেনারা গত কয়েক মাস ধরে পশ্চিমতীরের জেনিন শরণার্থী ক্যাম্পসহ বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালিয়ে আসছে। এতে করে সেখানকার ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। এছাড়া অনেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন সময়ই আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দখলদার ইসরায়েলে গাড়ি হামলার ঘটনা ঘটল। ধারণা করা হচ্ছে, হামলার শিকার ব্যক্তিরা বাসের জন্য সেখানে অপেক্ষা করছিলেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসরায়েলহামাসহামাস ইসরায়েল যুদ্ধবিশ্ব সংবাদযুদ্ধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের

ইসরায়েলে ৩,৩৫০ জনের বেশি আহত

ইরানের সঙ্গে যুদ্ধইসরায়েলে ৩,৩৫০ জনের বেশি আহত

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!