• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ভারতের উত্তরাখণ্ডে তুষারধসের শিকার ৫৭ জন, উদ্ধার ১৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৭
অ+
অ-
ভারতের উত্তরাখণ্ডে তুষারধসের শিকার ৫৭ জন, উদ্ধার ১৬

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার মানা গ্রামে তুষারধসের শিকার হয়েছেন ৫৭ জন শ্রমিক। তাদের মধ্যে ১৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকি ৪১ জন এখনও চাপা পড়ে আছেন তুষারস্তূপের নিচে।

বিজ্ঞাপন

এই শ্রমিকরা সবাই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন  সড়ক নির্মাণ ও মেরামতকারী সংস্থা বর্ডার রোডস অর্গানাইজেশনের (ব্রো) কর্মী। শুক্রবার দুপুর ১২টার দিকে এই তুষারধস ঘটেছে বলে জানা গেছে।

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান বদ্রীনাথের অবস্থান চামোলি জেলায়। টানা তুষারপাতের কারণে তীর্থস্থানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সড়ক থেকে তুষার সরানোর কাজ চলছে। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবারও মানা গ্রামের সড়ক থেকে তুষার সরানোর কাজ করছিরেন ব্রো-এর কর্মীরা। সে সময় আচমকাই ঘটে এই ধস।

উত্তরাখণ্ড রাজ্য পুলিশের মহাপরিচালক দীপম সেথ সাংবাদিকদের জানিয়েছেন, ধস ঘটার অল্প সময়ের মধ্যেই রাজ্যের দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। কিন্তু এই পরিস্থিতিতে যে গতিতে তৎপরতা চালানো প্রয়োজন, তা সম্ভব হচ্ছে না।

বিজ্ঞাপন

দুপুর ২ টার দিকে এক ব্রিফিংয়ে এ প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, “সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আবহাওয়া। মানা ও তার চারপাশের এলাকার আবহাওয়া এখন বেশ খারাপ। সেখানে তুষারপাত হচ্ছে এবং ঝেড়ো হাওয়া বইছে। তুষারস্তুপের কারণে সেখনকার রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। আমাদের কর্মীদের পথ-ঘাটের তুষার সরানোর কাজও করতে হচ্ছে।”

— SuryaCommand_IA (@suryacommand) February 28, 2025

যে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে দীপম সেথ বলেন, “প্রাথমিক চিকিৎসার জন্য তাদেরকে গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে, তবে তাদের প্রয়োজন উন্নত চিকিৎসা। শ্রমিকদের জন্য আমরা সেখানে কয়েকটি অ্যাম্বুলেন্স পাঠিয়েছি, কিন্তু রাস্তাঘাট বন্ধ থাকায় সেগুলো এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ঝড়ো হাওয়া ও তুষারপাতের কারণে সেখানে হেলিকপ্টারও পাঠানো যাচ্ছে না।”

বিজ্ঞাপন

পৃথক বার্তায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বলেছেন, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে সম্ভাব্য সব পদক্ষেপ নেবে রাজ্য ও কেন্দ্রীয় সরকার।

সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড

এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

ইরাক উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় ভারতীয় ক্রু নিহত

ইরাক উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় ভারতীয় ক্রু নিহত

পান্ডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ, তদন্তের পর সিদ্ধান্ত

পান্ডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ, তদন্তের পর সিদ্ধান্ত