• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

চাঁদ দেখা যায়নি, ব্রুনাই-সিঙ্গাপুরে রমজান শুরু ২ মার্চ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৯
অ+
অ-
চাঁদ দেখা যায়নি, ব্রুনাই-সিঙ্গাপুরে রমজান শুরু ২ মার্চ

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ব্রুনাই ও সিঙ্গাপুরে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশ দুটিতে ২ মার্চ থেকে শুরু হবে রজান। ব্রুনাইয় ও সিঙ্গাপুর উভয়ই আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

সিঙ্গাপুরের মুফতি নাজিরুদ্দিন মোহম্মদ নাসির এক বিবৃতিতে বলেছেন, পারিপার্শ্বিক অবস্থা ইঙ্গিত করছে আজ সূর্যাস্তের পর সিঙ্গাপুরের আকাশে রমজানের চাঁদ দেখা যাবে না। যার অর্থ ১ মার্চ শাবান ৩০ দিন পূর্ণ করবে। ফলে ২ মার্চ থেকে শুরু হবে রমজান।

তিনি আরও জানিয়েছেন, জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশে দেখা গেছে, আজ সূর্যাস্তের সময় চাঁদের উচ্চতা থাকবে ৪ দশমিক ৩ ডিগ্রি। আর কৌণিক দূরত্ব থাকবে ৫ দশমিক ১ ডিগ্রি। যা তাদের নিজস্ব হিসাবের সঙ্গে মেলে না। এ কারণে এদিন আর চাঁদ দেখার সম্ভাবনা নেই। তিনি আরও জানিয়েছেন, ব্রুনাই, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াও একই হিসাব মেনে চলে। এবং এই দেশগুলোর সঙ্গে তারা সমন্বয় করে চলেন।

এ দুটি দেশে রমজানের চাঁদ দেখা না গেলেও কাল শনিবার থেকেই অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে পবিত্র এ মাস। দেশটি আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, অস্ট্রেলিয়া জানিয়েছে, আজ ২৮ ফেব্রুয়ারি দেশটিতে শাবান মাস শেষ হয়েছে। ফলে কাল থেকে শুরু হবে পবিত্র ও মহিমান্বিত মাস রমজান।

ঘোষণাটি দিয়েছেন অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ। তিনি অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অব ইমামস এবং কাউন্সিল অব ফতোয়া অ্যান্ড শরিয়ার সঙ্গে সমন্বয় করে পবিত্র এ মাস শুরুর ঘোষণা দিয়েছেন।

ভৌগলিক অবস্থান এবং টাইম জোনের কারণে, চন্দ্রপঞ্জিকার হিসাব-নিকাশ করে পৃথিবীর অন্যান্য দেশের আগে রমজান মাস শুরুর ঘোষণা দিতে পারে অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

সূত্র: গালফ নিউজ, নিউ স্ট্রেইট টাইমস

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সিঙ্গাপুরবিশ্ব সংবাদরমজান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি