• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

রমজান-ঈদ উপলক্ষ্যে বিমান ভাড়া ও মহাসড়কে টোল কমাল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ ২০২৫, ০৯:৫২
অ+
অ-
রমজান-ঈদ উপলক্ষ্যে বিমান ভাড়া ও মহাসড়কে টোল কমাল ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো (ফাইল ছবি)

পবিত্র রমজান মাসে অভ্যন্তরীণ যাত্রীদের বিমান ভাড়া কমানোর নির্দেশ দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। একইসঙ্গে দেশটির বেশ কয়েকটি প্রধান মহাসড়কেও টোল কমানোর জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

পবিত্র এই মাস ও ঈদ উপলক্ষ্যে বিপুল সংখ্যক মানুষের নিজের পরিবারের কাছে ছুটে যাওয়াকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সিনহুয়া এবং সংবাদমাধ্যম দ্য স্টার।

বিশ্বের বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ায় শনিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। মূলত রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ইন্দোনেশীয়রা তাদের পরিবারের কাছে ফিরে যান। তখন আকাশপথে ভ্রমণ বেড়ে যায়। দীর্ঘদিন ধরে এটি তাদের ঐতিহ্যের অংশ হয়ে আছে, স্থানীয় ভাষায় এটাকে মুদিক বলা হয়।

জাকার্তা এবং সুরাবায়ার মতো প্রধান শহরগুলোতে ঈদের আগে বাড়ি ফেরার ভিড়ও বিশেষত তীব্র হয়ে যায়। পরিবারের টানে নিজের এলাকায় ফিরে যান ভ্রমণকারীরা। এ সময় ট্রেন স্টেশন এবং বিমানবন্দরগুলোতে উপচেপড়া ভিড় থাকে, একইসঙ্গে মহাসড়কগুলোতেও যানজটের সৃষ্টি হয়ে থাকে।

বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী দুই সপ্তাহের জন্য বিমান ভাড়া কমানো হবে এবং প্রধান মহাসড়কের টোলও কমানো হবে। ইন্দোনেশীয় এই প্রেসিডেন্ট বলেন, “মুসলিম সম্প্রদায়কে রোজা রাখতে এবং স্বাচ্ছন্দ্যে ছুটি উদযাপনে সহায়তা করার জন্য সরকারের চেষ্টার কমতি নেই।”

আরও পড়ুন

আমার শরীরে ভারতীয় ডিএনএ আছে, ভারতের গান শুনলে নাচতে শুরু করি
রমজানের ফজিলত সম্পর্কে ৭ হাদিস
‘শত বছর ধরে এভাবেই রোজা পালন করে আসছি’
রোজার নিয়ত করতে ভুলে গেছেন? কতোক্ষণ পর্যন্ত করা যাবে

এছাড়া ঈদুল ফিতর এবং বালি’স ডে অব সাইলেন্স (নিয়েপি)-এর সময়ও বেশ কয়েকটি প্রধান মহাসড়কের টোল ফি কমানো হচ্ছে। মূলত এবার ঈদ ও এই দিবসটি এই বছর একসাথেই পড়েছে। লোকজনের মুদিক অভিজ্ঞতা সহজ ও আরামদায়ক করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইন্দোনেশিয়ারমজানইসলামবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

ইতিকাফের সময় ভিডিও কলে কথা বলা যাবে?

ইতিকাফের সময় ভিডিও কলে কথা বলা যাবে?

আপনার জন্য কি ফিতরা দেওয়া ওয়াজিব? জেনে নিন নিয়ম

আপনার জন্য কি ফিতরা দেওয়া ওয়াজিব? জেনে নিন নিয়ম

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম