• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দরনগরী তারতুসে ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৪ মার্চ ২০২৫, ০৯:৫৯
অ+
অ-
সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দরনগরী তারতুসে ইসরায়েলের বিমান হামলা
উপগ্রহ থেকে তোলা ছবিতে পশ্চিম সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত বন্দরনগরী তারতুসের দৃশ্য দেখা যাচ্ছে (ফাইল ছবি)

সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দরনগরী তারতুসের কাছে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। ইসরায়েলের দাবি, তারা একটি সামরিক স্থাপনায় হামলা করেছে যেখানে সিরিয়ার পূর্ববর্তী সরকারের অস্ত্র মজুদ ছিল।

বিজ্ঞাপন

অবশ্য হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (৪ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এবং সংবাদমাধ্যম আল জাজিরা।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ইসরায়েলি বিমান পশ্চিম সিরিয়ার বন্দরনগরী তারতুস লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। সংস্থাটি জানিয়েছে, হামলার ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

সানা বলেছে, বেসামরিক প্রতিরক্ষা দল এবং বিশেষায়িত ইউনিট হামলার সঠিক অবস্থান যাচাই করতে কাজ করছে। আগের দিন ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান ভূমধ্যসাগরীয় এই বন্দরনগরীতে ইসরায়েলি হামলার প্রাথমিক প্রতিবেদন সম্পর্কে জানিয়েছিল।

বিজ্ঞাপন

অন্যদিকে ইসরায়েলের চ্যানেল ১৪ আরও জানিয়েছিল, ইসরায়েলি বাহিনী উপকূলীয় শহরের অনির্দিষ্ট স্থানে বিমান হামলা শুরু করেছে। অবশ্য হামলার ঘটনায় বিশদ বিবরণ সংবাদমাধ্যমটি দেয়নি। তবে চ্যানেলটি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সিরিয়ার আকাশসীমায় ইসরায়েলি বিমানের তৎপরতার কথাও উল্লেখ করেছিল।

পরে সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের বাহিনী কারদাহা এলাকায় “একটি সামরিক স্থানে হামলা করেছে যেখানে সিরিয়ার পূর্ববর্তী সরকারের অস্ত্র মজুত করা হয়েছিল”। মূলত কারদাহা শহরটি সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নিজের শহর এবং এটি তারতুস বন্দর থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তরে অবস্থিত।

আরও পড়ুন

সি‌রিয়ায় সং‌বিধান বাতিল, সেনাবা‌হিনী ও আসা‌দের দল বিলুপ্ত ঘোষণা
ছাঁটাই হচ্ছেন আসাদ আমলের তিন ভাগের এক ভাগ সরকারি চাকরিজীবী
সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
সিরিয়ার বিমানবন্দরে গোপন কারাগারে এক হাজারের বেশি সিরীয়কে হত্যা

বিজ্ঞাপন

এর আগে গত মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল, তারা দক্ষিণ সিরিয়ায় অস্ত্র সম্বলিত সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই অঞ্চলটিকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানোর কয়েকদিন পর ওই হামলার ঘটনা ঘটে।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সিরিয়াইসরায়েলহামলামধ্যপ্রাচ্যমধ্যপ্রাচ্য সংকটবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের

ইসরায়েলে ৩,৩৫০ জনের বেশি আহত

ইরানের সঙ্গে যুদ্ধইসরায়েলে ৩,৩৫০ জনের বেশি আহত

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!