• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ট্রাম্পের হাতে কালশিটে দাগ, জটিল রোগে আক্রান্ত তিনি?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৪ মার্চ ২০২৫, ১৬:১০
অ+
অ-
ট্রাম্পের হাতে কালশিটে দাগ, জটিল রোগে আক্রান্ত তিনি?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতের তালুতে বড় একটি কালশিটে দাগ দেখা যায় কয়েকদিন আগে। গতকাল সোমবার (৩ মার্চ) একটি অনুষ্ঠানের ভিডিওতে তার হাতের ওপরের দিকে আরও দুটি কালশিটে দাগ দেখতে পান নেটিজেনরা।

বিজ্ঞাপন

আর এসব কালশিটে দাগ থাকায় ট্রাম্পের শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। সামাজিক মাধ্যমে অনেকেই এটির বিশ্লেষণ করছেন। আবার প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজও বিষয়টি নিয়ে কথা বলেছে।

সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, “ট্রাম্পের ডান হাতের ওপর আবারও ঘা। আজকের ভিডিওটি একটি প্রেস কনফারেন্স থেকে সরাসরি থেকে নেওয়া হয়েছে। ট্রাম্প সুস্থ নয়। তার অবনতি হচ্ছে এবং তিনি তা জানেন।”

আরেকজন লিখেছেন, “ট্রাম্পের হাতের ওপর ওই দাগগুলো কিসের?” অপর একজন লিখেছেন, “ট্রাম্পের হাতের দাগ গুলো কী পঁচা ঘা (গ্যাংগ্রিন) নাকি। যাদের মানসিক সমস্যা থাকে তাদের হাতে এগুলো থাকে।”

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করলেন ট্রাম্প
কানাডা-মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকরের ঘোষণা ট্রাম্পের

তবে হোয়াইট হাউজ জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প যেহেতু প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে হাত মেলান বা করমর্দন করেন তাই তার হাতে এমন দাগের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প হলেন সাধারণ মানুষের (নেতা)। তাদের প্রতি তার প্রতিশ্রুতি অটুট এবং তিনি এটি প্রতিদিন প্রমাণ করেন। ট্রাম্পের হাতে কালশিটে দাগ আছে কারণ তিনি সারাক্ষণ কাজ করেন এবং দিনের বেশিরভাগ সময় করমর্দন করেন।”

গত বছরও ট্রাম্পের হাতে কালশিটে দাগ দেখা গিয়েছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনবিসি নিউজ। ওই সময় ট্রাম্পও দাবি করেছিলেন, অনেকের সাথে করমর্দন করতে হয় বলে তার হাতে দাগের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডোনাল্ড ট্রাম্পবিশ্ব সংবাদভিন্ন স্বাদের খবরযুক্তরাষ্ট্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’