• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

হুথিকে ফের সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৪ মার্চ ২০২৫, ২২:৫৭
অ+
অ-
হুথিকে ফের সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথিকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। চলতি বছরের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত করার আদেশ দেন। মঙ্গলবার ট্রাম্পের সেই আদেশ বাস্তবায়নের ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘‘মধ্যপ্রাচ্যে আমেরিকান বেসামরিক ও নিরাপত্তা কর্মীদের সুরক্ষা, আমাদের নিকটতম আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের স্থিতিশীলতার জন্য হুথিদের কার্যক্রম হুমকিস্বরূপ।’’

তিনি বলেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র বৈধ আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের চর্চার নামে হুথিদের মতো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত কোনও দেশকে সহ্য করবে না।’’

গত জানুয়ারিতে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসাবে হুথি আন্দোলনকে নতুনভাবে তালিকাভুক্ত করার নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। লোহিত সাগরে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজ ও মার্কিন যুদ্ধজাহাজে ইয়েমেনি এই গোষ্ঠীর ক্রমবর্ধমান হামলার জেরে ওই নির্দেশ দিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নতুন করে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত করায় সংগঠনটির বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন। সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা দেওয়ায় এই গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য দেশ ও সংগঠনের বিরুদ্ধেও মার্কিন আইনে ব্যবস্থা নিতে পারবে যুক্তরাষ্ট্র।

এর আগে, গত বছরের জানুয়ারিতে হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসাবে ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান ২০২৪ সালের ১৭ জানুয়ারি এই ঘোষণা দিয়েছিলেন। সেসময় তিনি বলেছিলেন, লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হামলার জবাবে হুথিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

সূত্র: রয়টার্স, এএফপি।

বিজ্ঞাপন

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্পইয়েমেনহুথি বিদ্রোহী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

সিপিবির আলোচনা সভায় বিশিষ্টজনযুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

হামলার প্রতিশোধেই মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ব্যাংকে হামলা : ইরান

হামলার প্রতিশোধেই মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ব্যাংকে হামলা : ইরান

মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য ‘হুমকি’ মার্কিন ঘাঁটি : ইরান

মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য ‘হুমকি’ মার্কিন ঘাঁটি : ইরান