• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

এ বছর জাতীয় নির্বাচন আয়োজন কঠিন হবে : নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৬ মার্চ ২০২৫, ১৮:০৫
অ+
অ-
এ বছর জাতীয় নির্বাচন আয়োজন কঠিন হবে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং এই বছর সাধারণ নির্বাচন আয়োজন করা কঠিন হবে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ এসব কথা বলেন। তিনি বলেন,  গত সাত মাসে আমরা সবাই আশা করেছিলাম রাজনৈতিক ব্যবস্থা, আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। এটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়েছে। কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। বর্তমানে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি তাতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব বলে আমি মনে করি না। 

গত বছর গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ৮ আগষ্ট অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এ বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের কথা বলেছেন। কিন্তু সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানালেন ভিন্ন কথা।

তবে নির্বাচন যখনই হয় তখনই জাতীয় নাগরিক পার্টি সেটিতে অংশ নিতে প্রস্তুত আছে বলে জানান নাহিদ। কিন্তু নির্বাচনের আগে ‘জুলাই ঘোষণাপত্রে’ সব রাজনৈতিক দলের ঐকমত্যে পৌঁছানো গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, “যদি জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে আমরা তাৎক্ষণিক নির্বাচনের ডাক দিতে পারব। কিন্তু যদি এতে সময় লাগে তাহলে নির্বাচন বিলম্বিত হতে হবে।”

বিজ্ঞাপন

আরও পড়ুন

কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন
বাংলাদেশকে ‘প্রতিশোধের চক্র’ থেকে বের হওয়ার আহ্বান তুর্কের
‘আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও অভিযান চালানোর এখতিয়ার নেই’

এছাড়া তাদের নতুন দলকে প্রতিষ্ঠিত করতে অনেকে, সমৃদ্ধশালী ও ধনী ব্যক্তি, অর্থায়ন করছে বলে জানিয়েছেন নাহিদ। তিনি বলেছেন, শিগগিরই তারা নতুন অফিস এবং নির্বাচনের জন্য সাধারণ মানুষের কাছে অর্থ সহায়তা চাইবেন।

সূত্র: রয়টার্স

বিজ্ঞাপন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নাহিদ ইসলামনির্বাচন কমিশননির্বাচনঅন্তর্বর্তীকালীন সরকারজাতীয় নাগরিক পার্টিমুহাম্মদ ইউনূস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

আ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল

নাহিদ ইসলামআ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল

‌‘পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত’

‌‘পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত’

ফ্যাসিস্ট দোসর যাতে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে

বিরোধীদলীয় চিফ হুইপফ্যাসিস্ট দোসর যাতে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে