• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

আল-আকসায় জুমার নামাজে কড়া বিধিনিষেধ ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৭ মার্চ ২০২৫, ২১:৫২
অ+
অ-
আল-আকসায় জুমার নামাজে কড়া বিধিনিষেধ ইসরায়েলের

রমজান মাসে আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায়ের ক্ষেত্রে কিছু নতুন এবং কঠোর বিধিনিষেধ জারি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে যেসব পুরুষের বয়স ৫৫ বছরের বেশি, নারীর বয়স ৫০ বছরের উর্ধ্বে, এবং যেসব শিশুর বয়স ১২ বছরের কম— শুধু তাদেরকেই শুক্রবার জুমার নামাজের সময় আল আকসা চত্বরে প্রবেশের যোগ্য বলে বিবেচনা করা হবে।

আরও বলা হয়েছে, যারা প্রবেশের যোগ্য বলে বিবেচিত হবেন, তাদেরকে অবশ্যই নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র সংগ্রহ করতে হবে এবং মসজিদ চত্বরে প্রবেশের সময় তা প্রদর্শন করতে হবে। আল-আকসা মসজিদ চত্বরের আশে পাশে কয়েকটি সেনা চেকপোস্ট বসানো হয়েছে, সেসব চেকপোস্টে গিয়ে সংগ্রহ করতে হবে এই ছাড়পত্র।

গুরুত্বের বিচারে ইসলাম ধর্মাবলম্বীদের আল-আকসার মসজিদের স্থান তৃতীয়। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে কাবা এবং মসজিদে নববি। ইসলামের আবির্ভাবের প্রাথমিক যুগে আল-আকসা মসজিদকে কেবলা করে নামাজ আদায় করতেন মুসল্লিরা। পরে নবীর মেরাজের পর কেবলার পরিবর্তন হয়।

বিজ্ঞাপন

এক সময় আল-আকসায় নামাজ পড়ায় তেমন কোনো বাধা দিত না ইসরায়েল। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে গাজা উপত্যকা নিয়ন্ত্রণাকারী গোষ্ঠীর অতর্কিত হামলা এবং সেই হামলার জবাব দিতে গাজা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ)  ১৫ মাসের ভয়াবহ অভিযান আগেকার সব হিসেব পাল্টে দিয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসরায়েলফিলিস্তিনমধ্যপ্রাচ্য সংকট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের

ইসরায়েলে ৩,৩৫০ জনের বেশি আহত

ইরানের সঙ্গে যুদ্ধইসরায়েলে ৩,৩৫০ জনের বেশি আহত

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী