• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

পাকিস্তানে ট্রেনে জিম্মি করে রাখা হয়েছে সেনা ও গোয়েন্দাদের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৫, ১৯:৫১
অ+
অ-
পাকিস্তানে ট্রেনে জিম্মি করে রাখা হয়েছে সেনা ও গোয়েন্দাদের
পাকিস্তানের একটি যাত্রীবাহী ট্রেন -পুরোনো ছবি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বোলান জেলার মুশকাফ এলাকায় জাফর এক্সপ্রেস নামে একটি ট্রেনের  যাত্রীদের জিম্মি করেছে বেলুচ লিবারেশন আর্মির সশস্ত্র জঙ্গীরা। প্রাথমিক অবস্থায় জানা গিয়েছিল ট্রেনটিতে প্রায় ৪৫০ জন যাত্রী রয়েছে।

বিজ্ঞাপন

তবে বেলুচ লিবারেশন আর্মি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ট্রেনের নারী ও শিশু যাত্রীদের ছেড়ে দিয়েছে। সবমিলিয়ে তারা ১৮২ জনকে জিম্মি করে রেখেছে। এছাড়া পাকিস্তান বিমানবাহিনীর সঙ্গে তাদের বিমান বিধ্বংসী অস্ত্র দিয়ে লড়াই হচ্ছে বলেও জানায় তারা। আর যে ১৮২ জন জিম্মি আছে তাদের মধ্যে সেনা ও গোয়েন্দা সংস্থার সদস্য বলে দাবি করেছে তারা। 

জানা গেছে, যেখানে ট্রেনটি জিম্মি করা হয়েছে সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছেছেন। ওই এলাকাটি পাহাড়ি অঞ্চল হওয়ায় সেখানে যেতে তাদের বেগ পেতে হয়। তবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেখানে একটি উদ্ধারকারী ট্রেন যাচ্ছে। এতে সেনাবাহিনীর আরও সদস্যরা রয়েছেন।

বেলুচ লিবারেশন আর্মি এর আগে এক বিবৃতিতে ১১ সেনা নিহত হওয়ার তথ্য জানায়। যদিও পাকিস্তানের সরকারের পক্ষ থেকে এখনো হতাহতের কোনো তথ্য বা সংখ্যা জানানো হয়নি। 

বিজ্ঞাপন

সন্ত্রাসী এ গোষ্ঠীটি পাকিস্তান সেনাবাহিনীকে উদ্ধার অভিযান বন্ধ করার হুমকি দিয়েছে। তারা বলেছে, যদি ড্রোন থেকে হামলা বন্ধ না করা হয় তাহলে এক ঘণ্টার মধ্যে সব জিম্মিকে হত্যা করা হবে।

এ ব্যাপারে জঙ্গি গোষ্ঠীটির মুখপাত্র জিয়ান্দ বেলুচ হুমকি দিয়ে বলেছেন, যদি পাকিস্তানের সেনাবাহিনী বা পুলিশ কোনো ধরনের অভিযান চালানোর চেষ্টা করা হয় তাহলে ১০০ জনেরও বেশি জিম্মি সবাইকে হত্যা করা হবে।”

এর আগে এক বিবৃতিতে জিয়ান্দ বেলুচ বলেন, “যে কোনো ধরনের সামরিক অভিযানের জবাব সমান শক্তিতে দেওয়া হবে। এখন পর্যন্ত ছয় পাক সেনা নিহত হয়েছে এবং কয়েকশ যাত্রী আমাদের জিম্মায় রয়েছে। বেলুচ লিবারেশন আর্মি এই অভিযানের পূর্ণ দায় নিচ্ছে।”

বিজ্ঞাপন

দেশটির রেলওয়ে কর্মকর্তারা বলেছেন, জাফর এক্সপ্রেস নামে ওই ট্রেনের ৯টি বগিতে ৪৫০ জনের বেশি যাত্রী ছিলেন। দক্ষিণপশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশওয়ারের উদ্দেশে যাওয়ার সময় এটি সন্ত্রাসীদের হামলার কবলে পড়ে।

সূত্র: রিপাবলিক

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তানবিশ্ব সংবাদট্রেন চলাচল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গুণ্ডাদের কাছে আমরা আত্মসমর্পণ করব না

বললেন ইরানের প্রেসিডেন্টগুণ্ডাদের কাছে আমরা আত্মসমর্পণ করব না

ট্রাম্পের সঙ্গে যোগাযোগ, ইরানে আরও কঠোর হামলা চালাতে বলছেন সৌদির প্রিন্স

ট্রাম্পের সঙ্গে যোগাযোগ, ইরানে আরও কঠোর হামলা চালাতে বলছেন সৌদির প্রিন্স

অন্য যে কারও চেয়ে আমি যুদ্ধ কম চাই : ট্রাম্প

অন্য যে কারও চেয়ে আমি যুদ্ধ কম চাই : ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ২০০ মার্কিন সেনা আহত, ১০ জনের অবস্থা গুরুতর

ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ২০০ মার্কিন সেনা আহত, ১০ জনের অবস্থা গুরুতর