• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

গাজাজুড়ে ফের ভয়াবহ হামলা ইসরায়েলের, নিহত অন্তত ৫৯

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৫, ০৭:৩৫
অ+
অ-
গাজাজুড়ে ফের ভয়াবহ হামলা ইসরায়েলের, নিহত অন্তত ৫৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডজুড়ে ফের ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ভয়াবহ এই হামলায় কমপক্ষে ৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

এর মধ্যে গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ২০ জন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও অনেকে। যুদ্ধবিরতি আলোচনা ভেঙে যাওয়ার পর ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডজুড়ে বিমান হামলা শুরু করে।

মঙ্গলবার (১৮ মার্চ) এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা।

চ্যানেলটি তাদের সরাসরি সম্প্রচারিত আপডেটে জানিয়েছে, গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং অন্যান্য আরও অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সাথে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় এটিই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা।

বিজ্ঞাপন

এদিকে আল জাজিরা আরবি’র সংবাদদাতা জানিয়েছেন, গাজা উপত্যকার উত্তরে অবস্থিত গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলার ফলে কমপক্ষে ২০ জন নিহত এবং আরও ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছেন।

অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও হামলা শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রভিদের মতে, হামাস যুদ্ধবিরতি বাড়ানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসরায়েল গাজায় আবারও সামরিক অভিযান শুরু করেছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

হামাসকে ‘লাস্ট ওয়ার্নিং’ ট্রাম্পের, বললেন— গাজা ছেড়ে চলে যেতে
গাজায় বিদ্যুৎ ও খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া যুদ্ধাপরাধ : হামাস
গাজার শিফা হাসপাতাল প্রাঙ্গণে সমাহিত ৬১ ফিলিস্তিনির লাশ উদ্ধার
ইয়েমেনে নিহত বেড়ে ৫৩, হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

বিজ্ঞাপন

ছয় সপ্তাহ ধরে চলা প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে ইসরায়েল প্রবেশ করতে অস্বীকৃতি জানানোর পর ইসরায়েল এবং হামাস মধ্যস্থতামূলক আলোচনা শুরু করেছিল।

এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজায় ব্যাপকভাবে আক্রমণ চালাচ্ছে। তারা বলেছে, “রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে (ইসরায়েলি সামরিক বাহিনী) এবং শিন বেইট গাজা উপত্যকা জুড়ে সন্ত্রাসী সংগঠন হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে ব্যাপকভাবে আক্রমণ করছে।”

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফিলিস্তিনইসরায়েলহামাসহামাস ইসরায়েল যুদ্ধগাজায় হামলানিহতমধ্যপ্রাচ্যমধ্যপ্রাচ্য সংকটবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি