• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

স্যামসাং সিইও হান জং-হি মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২৫, ২৩:৫৫
অ+
অ-
স্যামসাং সিইও হান জং-হি মারা গেছেন

স্যামসাং ইলেকট্রনিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ভাইস চেয়ারম্যান হান জং-হি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে তিনি মারা যান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, হানের মৃত্যুর পর জুন ইয়ং-হিউনকে স্যামসাং ইলেকট্রনিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে। কোম্পানিটি মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

আরও পড়ুন

ফিলিস্তিনে অস্কারজয়ী চিত্র পরিচালকের ওপর হামলা, গ্রেপ্তার
যুক্তরাষ্ট্র সাহায্য বন্ধ করলে আরও বহু মানুষের মৃত্যু হবে

বিজ্ঞাপন

হান দক্ষিণ কোরিয়ার ইনচনের ইনহা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। স্যামসাংয়ের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে, এর প্রতিষ্ঠাতা লি বাইং-চুলের মৃত্যুর পরপরই ১৯৮৮ সালে কোম্পানিটিতে যোগদান করেন হান।

কোম্পানির মুখপাত্র জানান, মৃত্যুকালে হান স্ত্রী এবং তিন সন্তান রেখে গেছেন। বৃহস্পতিবার স্যামসাং সিউল হাসপাতালের ফিউনারেল হলে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, স্যামসাং বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। এটি বৈদ্যুতিক গাড়ি এবং স্মার্ট ওয়াচ থেকে শুরু করে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা সার্ভার পর্যন্ত সবকিছুতে ব্যবহৃত মেমোরি চিপের বিশ্বের বৃহত্তম প্রস্তুতকারক।

বিজ্ঞাপন

এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্যামসাংমৃত্যুদক্ষিণ কোরিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে

ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে