• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

কাশ্মির সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি, উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২ এপ্রিল ২০২৫, ১২:৩০
অ+
অ-
কাশ্মির সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি, উত্তেজনা
পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র (প্রতীকী ছবি)

কাশ্মির সীমান্তে পাকিস্তানি ও ভারতীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সীমান্তে দেখা দিয়েছে উত্তেজনা।

বিজ্ঞাপন

ভারতের সেনাবাহিনীর বেশ কিছু সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী লাইন অব কন্ট্রোল পার হয়ে গুলিবর্ষণ করলে এই উত্তেজনা দেখা দেয়।

জবাবে ভারতীয় সেনারাও প্রতিক্রিয়া জানিয়েছে বলে দাবি করা হয়েছে। বুধবার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

— NDTV News feed (@ndtvfeed) April 2, 2025

বিজ্ঞাপন

তবে সীমান্তে উত্তেজনা ও গোলাগুলির বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনও কোনও তথ্য সামনে আসেনি।

এনডিটিভি বলছে, সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনাবাহিনী ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের পুঞ্চ জেলায় অনুপ্রবেশ করেছে বলে ভারতীয় সেনাবাহিনীর বেশ কিছু সূত্র জানিয়েছে।

ভারতের সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, “১ এপ্রিল নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর অনুপ্রবেশের কারণে কৃষ্ণা ঘাটি সেক্টরে একটি মাইন বিস্ফোরণ ঘটে। এরপর পাকিস্তানি সেনাবাহিনী বিনা উস্কানিতে গুলিবর্ষণ এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে। আমাদের সেনারা নিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খলভাবে কার্যকরভাবে প্রতিক্রিয়া জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।”

বিজ্ঞাপন

এনডিটিভি বলছে, এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এবং ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি বজায় রাখার জন্য দুই দেশের সামরিক বাহিনীর মিলিটারি অপারেশনসের মহাপরিচালকদের মধ্যে হওয়া সমঝোতার নীতিমালা বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে।

আরও পড়ুন

কাশ্মির নিয়ে ৩টি যুদ্ধ করেছি, প্রয়োজনে আরও ১০টি যুদ্ধ করব
পুরো কাশ্মির আমাদের অংশ হবে, বললেন পাকিস্তানের সেনাপ্রধান
কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর নৃশংসতার তীব্র নিন্দা পাকিস্তানের
কাশ্মিরে মসজিদে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করলো সেনাবাহিনী
পাকিস্তান চুড়ি পরে নেই, তাদেরও পরমাণু বোমা আছে : ফারুক আবদুল্লাহ
ভারতীয় বিমান ধ্বংস ও পাইলট আটকের সেই ঘটনা উদযাপন করছে পাকিস্তান

২০২১ সালে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষের শীর্ষ কর্মকর্তারা সহিংসতার কারণ হতে পারে এমন উদ্বেগগুলো সমাধানে সম্মত হন। উভয় পক্ষই নিয়ন্ত্রণ রেখা বরাবর সমস্ত চুক্তি, সমঝোতা এবং যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল বলেও দাবি করা হয়েছে সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

অন্যদিকে কাশ্মির সীমান্তে উত্তেজনা ও গোলাগুলির বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে বা পাকিস্তানি সংবাদমাধ্যমে এখনও কোনও তথ্য সামনে আসেনি।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তানভারতকাশ্মীরসংঘর্ষবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাগরিবের নামাজের সময় নিভে গেল ৪০৮ প্রাণ

পাকিস্তানের হামলায় আফগানিস্তানেমাগরিবের নামাজের সময় নিভে গেল ৪০৮ প্রাণ

ভারতের কাছে ৩ ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান

ভারতের কাছে ৩ ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় প্রায় ৪০০ জন নিহত

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় প্রায় ৪০০ জন নিহত

যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান