• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইসরায়েলের অপরাধযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার কে এই আনবানজে?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৭ এপ্রিল ২০২৫, ০২:১৪
অ+
অ-
ইসরায়েলের অপরাধযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার কে এই আনবানজে?

ইতালীয় আইনজীবী ফ্রান্সেস্কা আলবানজকে অপসারণে ইসরায়েলি সরকারের ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধীনে ফিলিস্তিন বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে তার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি সরকার, আর্জেন্টিনা এবং হাঙ্গেরির বিরোধিতার পরও ৪৭টি সদস্য দেশ আলবানজের এই পদে তার মেয়াদ আরও তিন বছর বাড়ানোর জন্য সমর্থন প্রদান করেছে।

বিজ্ঞাপন

কে এই আনবানজে?

১৯৭৭ সালে ইতালিতে জন্ম নেওয়া ফ্রান্সেস্কা আলবানজে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন অধ্যয়ন করেছেন। তিনি পূর্বে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ ও কর্মসংস্থান বিষয়ক দফতর আনরোয়াতে কাজ করেছেন। ২০২২ সালের এপ্রিল মাসে তাকে ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলগুলোতে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হিসেবে নিযুক্ত করা হয়। তবে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন এবং অপরাধের প্রতি তার প্রতিবাদী ভূমিকার জন্য তিনি তীব্র আক্রমণের শিকার হন।

গাজা যুদ্ধের সময় আলবানজে ইসরায়েলি সরকারের কর্মকাণ্ডকে পূর্ণ গণহত্যা হিসেবে বর্ণনা করেছিলেন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, ইসরায়েল জাতিসংঘের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করছে এবং গাজার ওপর ইসরাইলের আক্রমণ মানবাধিকার লঙ্ঘনের একটি স্পষ্ট উদাহরণ।

মানবাধিকার সংগঠনগুলোর প্রশংসা

ফ্রান্সেস্কা আলবানজের গাজার ইসরায়েলি অপরাধ এবং ফিলিস্তিনে জাতিগত নিধন রেকর্ডের উপর কাজের জন্য তাকে বহু মানবাধিকার সংগঠন এবং ফিলিস্তিনিপন্থী গোষ্ঠী ধন্যবাদ জানিয়েছে। ইরানের বেসরকারি শান্তি ও পরিবেশ কেন্দ্র তাকে ২০২৫ সালের ড. তাগি এবতেকার পুরস্কারের জন্য যোগ্য বলে মনে করে।

বিজ্ঞাপন

ইসরায়েলি সমালোচনা

আলবানজে সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে নিয়মিত বক্তব্য দিয়ে থাকেন। ২০১৪ সালে তিনি আমেরিকাকে ইহুদি লবির দাস বলে মন্তব্য করেন। তিনি গাজার জনগণের প্রতি ইসরাইলি সরকারের নিপীড়নকে প্রকাশ করেছেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন।

এই সমালোচনাগুলোর ফলে কিছু ইসরাইলপন্থি গোষ্ঠী তাকে ইহুদি-বিরোধী হিসেবে অভিহিত করেছে, তবে আলবানজে তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে তিনি শুধুমাত্র ইসরায়েলি শাসন এবং তাদের দমন-পীড়নের বিরুদ্ধে কথা বলছেন, এবং তিনি কখনোই ইহুদি জনগণের বিরুদ্ধে কোনো অশুভ মনোভাব পোষণ করেন না।

সূত্র : পার্সটুডে

এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসরায়েলগণহত্যাগাজায় হামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে অন্যান্য দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের

হরমুজ প্রণালিতে অন্যান্য দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের

আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা

আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা

যুদ্ধ-সহিংসতা অর্থনীতিতে প্রভাব ফেলে কীভাবে?

যুদ্ধ-সহিংসতা অর্থনীতিতে প্রভাব ফেলে কীভাবে?

নিথর খেলার মাঠ, নিস্তব্ধ গ্রাম : এক হামলায় তাকি পরিবারের ৯ প্রাণ বিসর্জন

নিথর খেলার মাঠ, নিস্তব্ধ গ্রাম : এক হামলায় তাকি পরিবারের ৯ প্রাণ বিসর্জন