• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

আবারও গাজার নিয়ন্ত্রণ নেওয়ার কথা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৮ এপ্রিল ২০২৫, ০৩:১৪
অ+
অ-
আবারও গাজার নিয়ন্ত্রণ নেওয়ার কথা বললেন ট্রাম্প

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউজে সোমবার (৭ এপ্রিল) বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। ওই সময় ট্রাম্প জানান, তার বিশ্বাস গাজায় দ্রুতই যুদ্ধ বন্ধ হবে এবং জিম্মিরা মুক্তি পাবে। তবে ওই সময় তিনি আবারও গাজার নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলেন। ট্রাম্প দাবি করেন, অনেক দেশ গাজার মানুষকে নিতে আগ্রহী। যদিও মধ্যপ্রাচ্যের দেশগুলো এরআগে তার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রের মতো সেখানে একটি শান্তিরক্ষী বাহিনী থাকা, গাজাকে নিয়ন্ত্রণ ও এটির মালিকানা থাকা খুব ভালো একটি বিষয় হবে।” তিনি বলেন, “আপনারা যদি তাদের নেন, ফিলিস্তিনিদের এবং তাদের অন্য দেশগুলোতে নিয়ে যান, অনেক দেশ আছে যারা তাদের নেবে, এবং আপনার (ফিলিস্তিনিদের) একটি স্বাধীনতা অঞ্চল থাকবে, একটি স্বাধীন অঞ্চল যেখানে মানুষকে প্রতিদিন মরতে হবে না।”

গাজাকে নরক হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, “গাজা অসাধারণ একটি জায়গা। কিন্তু সেখানে কোথাও থাকতে চায় না।”

২০০৫ সালে দখলদার ইসরায়েল গাজা থেকে তাদের সব সেনাকে প্রত্যাহার করে নিয়েছিল। এর দুই বছর পর অভ্যুত্থানের মাধ্যমে গাজার নিয়ন্ত্রণ নিয়েছিল হামাস। এরপর থেকে সেখানে তাদেরই শাসন চলছিল। ইসরায়েল কেন ২০০৫ সালে গাজা থেকে সেনা ও বসতি সরিয়ে নিয়েছিল সেটিরও সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার মতে, গাজা থেকে শান্তির জন্য ইসরায়েল সেনাদের প্রত্যাহার করে নিয়েছিল। কিন্তু সেই শান্তি আসেনি।

বিজ্ঞাপন

১৯৬৭ সালের ছয়দিনের আরব যুদ্ধের পর গাজা দখল করেছিল ইসরায়েল। এরপর দীর্ঘ ৪০ বছর সেখানে নিজেদের দখলদারিত্ব অব্যাহত রেখেছিল তারা।

সূত্র: সিএনএন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডোনাল্ড ট্রাম্পইসরায়েলহামাসহামাস ইসরায়েল যুদ্ধবিশ্ব সংবাদগাজায় হামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত

ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত