• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

নববর্ষে প্রায় ৫ হাজার কারাবন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫, ২২:১৫
অ+
অ-
নববর্ষে প্রায় ৫ হাজার কারাবন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

নববর্ষ উপলক্ষে প্রায় ৪ হাজার ৮৯৩ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, নতুন বছর উপলক্ষে জান্তা প্রধান মিন অং হ্লেইং ৪ হাজার ৮৯৩ জন বন্দিকে ক্ষমা করেছেন। তবে মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে কতজন রাজনৈতিক বন্দি, তা এখনও পরিষ্কার নয়। 

মিয়ানমারের স্থানীয় পর্যবেক্ষক সংস্থা পলিটিক্যাল প্রিজনার্স নেটওয়ার্ক বলেছে, জান্তা প্রধানের ঘোষণায় কমপক্ষে ২২ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

সংস্থাটি বলেছে, মিয়ানমারের বিভিন্ন কারাগারে গত সপ্তাহ পর্যন্ত প্রায় ২২ হাজার ১৯৭ জন রাজনৈতিক বন্দিকে আটক রাখা হয়েছে। এই বন্দিদের মাঝে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিও রয়েছেন।

বিজ্ঞাপন

মুক্তি পাওয়া বন্দিরা আইন অমান্য করলে বাকি সাজা ভোগ করতে হবে। ইয়াঙ্গুনের ইনসেইন কারাগার থেকে বন্দিদের বহনকারী অন্তত ১৯টি বাস ছেড়ে গেছে। পরিবারের সদস্যরা সেখানে তাদের জন্য অপেক্ষা করছিলেন।

নির্বাচনে অনিয়মের অভিযোগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেয়। এরপর থেকে দেশটির লাখ লাখ মানুষ সেনাশাসনের অবসানের দাবিতে বিক্ষোভ করে আসছেন। গৃহবন্দি নেত্রী অং সান সু চির মুক্তি এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি করছেন তারা। 

অভ্যুত্থানবিরোধীদের এই বিক্ষোভ দেশটির বড় বড় শহরের পাশাপাশি বিভিন্ন অঞ্চলেও ছড়িয়ে পড়ে। বর্তমানে দেশটির বিভিন্ন প্রান্তে সামরিক বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর লড়াই চলছে। এই লড়াইয়ে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বিজ্ঞাপন

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মিয়ানমারমিয়ানমারে সামরিক অভ্যুত্থানঅং সান সু চি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার

এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে

জাতিসংঘের দূত টম অ্যানড্রুজরোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে

উখিয়া ক্যাম্পে পালিয়ে এলো ৬ রোহিঙ্গা

উখিয়া ক্যাম্পে পালিয়ে এলো ৬ রোহিঙ্গা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলায় ২ বিজিবি সদস্য আহত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলায় ২ বিজিবি সদস্য আহত