• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

যিশু খ্রিস্টের কষ্টের সাথে ফিলিস্তিনিদের দুর্দশার তুলনা কলম্বিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল ২০২৫, ০৯:৪৮
অ+
অ-
যিশু খ্রিস্টের কষ্টের সাথে ফিলিস্তিনিদের দুর্দশার তুলনা কলম্বিয়ার
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা ১৮ মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫১ হাজারেরও বেশি ফিলিস্তিনি। হামলার পাশাপাশি ইসরায়েল গাজাতে সর্বাত্মক অবরোধও জারি রেখেছে।

বিজ্ঞাপন

এর ফলে গাজায় বহু মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছেন। এমন অবস্থায় যিশু খ্রিস্টের কষ্টের সাথে ফিলিস্তিনিদের দুর্দশার তুলনা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। একইসঙ্গে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দাও জানিয়েছেন তিনি।

শনিবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কড়া সমালোচনা করে সেটিকে “রক্তাক্ত গণহত্যা” হিসেবে অভিহিত করেছেন এবং ফিলিস্তিনিদের দুর্দশাকে যিশু খ্রিস্টের প্যাশন ও মৃত্যুর সময়কার যন্ত্রণার সঙ্গে তুলনা করেছেন।

বিজ্ঞাপন

খ্রিস্টানদের পবিত্র সপ্তাহ “হোলি উইক” উপলক্ষ্যে পেত্রো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে একথা বলেন। সেখানে তিনি লেখেন: “যিশুর প্যাশন ও মৃত্যুর এই সময়ে, আসুন আমরা ফিলিস্তিনিদের কথা স্মরণ করি— যেই দেশ থেকে তিনি এসেছিলেন এবং তারা আজ এক রক্তাক্ত গণহত্যার শিকার।”

আনাদোলু বলছে, এক্সে পেত্রোর এই মন্তব্যটি ছিল একটি পোস্টের জবাবে, যেখানে ড. হোসাম আবু সাফিয়ার বিষয়ে তুলে ধরা হয়। তিনি গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক এবং ইসরায়েলি হেফাজতে ভয়াবহ নির্যাতনের শিকার হওয়ার পর গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন বলে জানা যাচ্ছে।

ড. সাফিয়াকে চলতি বছরের শুরুতে ইসরায়েলি বাহিনী আটক করে এবং এরপর থেকে মানবাধিকার সংস্থা ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো তার ওপর বর্বর নির্যাতনের অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট পেত্রো অবশ্য আগেও গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়ে নানা বক্তব্য দিয়ে এসেছেন। তিনি বরাবরই ফিলিস্তিনি জনগণের প্রতি সহানুভূতি ও সমর্থন প্রকাশ করে আসছেন।

আরও পড়ুন

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
নিজ ছেলেকে পুলিশে দিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট!
যুদ্ধবিরতি না মানলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন: কলম্বিয়া
গাজায় ‘এক গ্রাম খাবার বা ত্রাণও’ ঢুকতে দেওয়া উচিত নয় : ইসরায়েল
গাজায় কোনও মানবিক সহায়তা প্রবেশ করতে দেওয়া হবে না : ইসরায়েল
বাংলাদেশ নিয়ে আশা দেখেছিল ইসরায়েল, চূড়ান্তভাবে ঘটল এর সমাপ্তি
নেতানিয়াহু ইসরায়েলের শত্রু, তাকে বন্দি করা উচিত: সাবেক সেনাপ্রধান

এছাড়া খ্রিস্টীয় হোলি উইক বা পবিত্র সপ্তাহ পালনের সময় পেত্রোর এই বক্তব্য সামনে এসেছে, যা এর প্রতীকী গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে।

তবে ইসরায়েল সরকার গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, তারা কেবল হামাস “সন্ত্রাসীদের” লক্ষ্য করে অভিযান চালাচ্ছে এবং সাধারণ নাগরিক বা চিকিৎসা কর্মীদের টার্গেট করছে না।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফিলিস্তিনইসরায়েলহামাসহামাস ইসরায়েল যুদ্ধগাজায় হামলামধ্যপ্রাচ্যমধ্যপ্রাচ্য সংকটবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত

ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত