• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
বলছেন মরিয়ম নওয়াজ

পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, এত সহজে কেউ হামলা করতে পারবে না

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, ১২:০১
অ+
অ-
পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, এত সহজে কেউ হামলা করতে পারবে না
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ শরিফ (ফাইল ছবি)

পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, এত সহজে কেউ এই দেশে হামলা করতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ শরিফ।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে সেনাবাহিনীর পাশে দাঁড়াতে হবে। বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ হওয়ায় কোনও শত্রু সহজে (এই দেশে) আক্রমণের সাহস করবে না বলে মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ শরিফ।

তিনি বলেন, “আজ পাকিস্তান-ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই। আল্লাহর অশেষ রহমতে আমাদের সেনাবাহিনী দেশের প্রতিরক্ষায় সম্পূর্ণ সক্ষম। পাকিস্তানের শত্রুরা জানে—এই দেশ পারমাণবিক শক্তিধর দেশ।”

বিজ্ঞাপন

মরিয়াম নওয়াজ আরও বলেন, “আমাদের রাজনৈতিক মতপার্থক্য যাই থাকুক না কেন, দেশের বিরুদ্ধে যদি কোনও বহিরাগত আগ্রাসন আসে, তাহলে সবাইকে একসঙ্গে সেনাবাহিনীর পাশে ইস্পাতের প্রাচীরের মতো দাঁড়াতে হবে।”

তিনি বলেন, পাকিস্তানের শক্তির মূল উৎস হচ্ছে শহীদদের আত্মত্যাগ। এ সময় তিনি দাবি করেন, “নওয়াজ শরিফ পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন।”

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে।

বিজ্ঞাপন

এমনকি আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে দেশটি। এমন অবস্থায় ভারতের যেকোনও আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

আরও পড়ুন

মোদির আগ্রাসন পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে : ইমরান
কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি
পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান
ভারতের আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে পাকিস্তান : শেহবাজ
পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কোথায় মজুদ আছে?
পাকিস্তানে ইমরান খানকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠক আয়োজনের দাবি
‘ভারত হামলা করলে আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করব’

জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে তিনি এই হুঁশিয়ারি দেন। শেহবাজ বলেন, “ভারত যদি আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে”।

এছাড়া ভারত যদি সত্যিই পাকিস্তানে সামরিক অভিযান শুরু করে, সেক্ষেত্রে নিজেদের অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষার্থে ভারতের বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করবে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ গত সোমবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতপাকিস্তানকাশ্মীরপরমাণু অস্ত্রবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় প্রায় ৪০০ জন নিহত

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় প্রায় ৪০০ জন নিহত

যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার