• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইতিহাসে সবচেয়ে বড় দাবানল ইসরায়েলে, চেয়েছে অন্য দেশের সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, ২২:৪৯
অ+
অ-
ইতিহাসে সবচেয়ে বড় দাবানল ইসরায়েলে, চেয়েছে অন্য দেশের সহায়তা

দখলদার ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে বিশাল দাবানলের সৃষ্টি হয়েছে। যা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের জেরুজালেম বিভাগীয় কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান। আর এই দাবানল নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হবে বলে সতর্কতা দিয়েছেন এ দখলদার কর্মকর্তা।

বিজ্ঞাপন

বুধবার (৩০ এপ্রিল) সংবাদ সম্মেলনে সুমিলিক ফ্রিডম্যান বলেন, “আমরা অনেক বড় একটি দাবানলের মধ্যে রয়েছি। খুব সম্ভবত ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে বড়। আগুন নেভাতে আমাদের যে কার্যক্রম চলছে, তা আরও দীর্ঘ সময় চলবে। আমরা আগুন নিয়ন্ত্রণে আনার অনেক দূরে রয়েছি।”

তিনি জানিয়েছেন, সকাল ৯টা ৩০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়েছিল মেসিলাত জিওনে। যা শক্তিশালী বাতাসের প্রভাবে পশ্চিম দিকে ছড়ায়। এরপর এটি পূর্বদিকে যেতে থাকে। তিনি বলেছেন, আজ সন্ধ্যা থেকে ৯০ থেকে ১০০ কিলোমিটার ঘণ্টায় বাতাস বইতে পারে। যা দাবানল পরিস্থিতি আরও খারাপ করে দিতে পারে।

কীভাবে এ দাবানলের সৃষ্টি হলো এ ব্যাপারে প্রশ্ন করা হলে এই দখলদার কর্মকর্তা বলেন, “আমাদের ধারণা নেই। সত্যিই কোনো ধারণা নেই।”

বিজ্ঞাপন

আরও পড়ুন

দাউ দাউ করে জ্বলছে দাবানল, গাড়ি রেখে পালাল ইসরায়েলিরা (ভিডিও)

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আগুনের সূত্রপাত নিয়ে কাজ করছে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত। তারা ‘ইচ্ছেকৃতভাবে আগুন লাগানোর' বিষয়টিও মাথায় রাখছে। কেউ কেউ আগুন লাগিয়ে দাবানল ছড়াতে সহায়তা করেছেন বলে অভিযোগ উঠেছে। তাদের শনাক্ত করতে পুলিশকে সহায়তা করছে শিন বেত।

এদিকে দাবানল পরিস্থিতি খারাপ হওয়ায় গ্রিস, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, ইতালি ও বুলগেরিয়ার সহায়তা চেয়েছে দখলদার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরমধ্যে গ্রিস ও ইতালির অগ্নিনির্বাপক বিমান ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

বিজ্ঞাপন

দখলদার ইসরায়েলের সেনাপ্রধান তার সেনাদের আগুনে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার নির্দেশ দিয়েছেন।

এছাড়া মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি অথরিটি তাদের ফায়ার কর্মীদের আগুন নেভানোয় সহায়তার প্রস্তাব দিয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসরায়েলফিলিস্তিনদাবানলবিশ্ব সংবাদভিন্ন স্বাদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তেহরানে ইসরায়েলের হামলা প্রতিহতের চেষ্টা করছে ইরান

তেহরানে ইসরায়েলের হামলা প্রতিহতের চেষ্টা করছে ইরান

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

তেহরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল

তেহরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল

‘যুদ্ধের ভালো খবর দেখাও, নয়তো লাইসেন্স বাতিল’— ট্রাম্প প্রশাসনের হুমকি

‘যুদ্ধের ভালো খবর দেখাও, নয়তো লাইসেন্স বাতিল’— ট্রাম্প প্রশাসনের হুমকি