• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

আইএসআই-প্রধানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১ মে ২০২৫, ১৪:৪২
অ+
অ-
আইএসআই-প্রধানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করল পাকিস্তান
লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিক (ফাইল ছবি)

পাকিস্তান সরকার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিককে দেশের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে নিয়োগ দিয়েছে। বর্তমানে তিনি পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

তিনি এই দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব একসাথে পালন করবেন। বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

মূলত প্রথমবারের মতো প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আইএসআয়ের প্রধানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করল পাকিস্তান। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী এই দেশটির দশম এনএসএ হলেন আইএসআইয়ের এই প্রধান।

মঙ্গলবার মন্ত্রিসভা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেফটেন্যান্ট জেনারেল মালিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে “অবিলম্বে” অতিরিক্ত দায়িত্ব নেবেন। তিনি ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে আইএসআই প্রধানের দায়িত্বে আছেন।

বিজ্ঞাপন

এটাই প্রথমবারের মতো যখন কোনও বর্তমান আইএসআই প্রধানকে একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও দেওয়া হলো। তার এই নিয়োগ এমন এক সময়ে এলো, যখন সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

প্রসঙ্গত, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) পদটি ২০২২ সালের এপ্রিল থেকে শূন্য ছিল। সেসময় ইমরান খান সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পার্লামেন্টে পাস হয় এবং তার সরকার ক্ষমতাচ্যুত হয়। ওই সময় মঈদ ইউসুফ এ পদে ছিলেন।

আরও পড়ুন

এবার ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু সম্প্রদায়
সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন
রাতের আঁধারে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি
‘আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না’— হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর
পাকিস্তানি সেনাদের হামলায় ভারতের একাধিক চেকপোস্ট ধ্বংস
পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালাল ভারতের ৪টি রাফাল যুদ্ধবিমান

বিজ্ঞাপন

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মন্ত্রিসভার একজন মন্ত্রীর সমমর্যাদা পান এবং প্রধানমন্ত্রীকে জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ও কৌশলগত বিষয়ে পরামর্শ দেন। তিনি ইসলামাবাদে প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে থাকা ন্যাশনাল সিকিউরিটি ডিভিশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তানবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা

ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা

তেহরানের উত্তরাঞ্চলে একাধিক বিকট বিস্ফোরণ

তেহরানের উত্তরাঞ্চলে একাধিক বিকট বিস্ফোরণ

অস্থায়ীভাবে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করে দিলো আমিরাত

অস্থায়ীভাবে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করে দিলো আমিরাত

ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে বার্তা আরব দেশগুলোর

রয়টার্সের প্রতিবেদনইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে বার্তা আরব দেশগুলোর