• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
বললেন পাকিস্তানের সেনাপ্রধান

‘ভারতের দুঃসাহসের কঠোর জবাব দেওয়া হবে’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১ মে ২০২৫, ২১:০৯
অ+
অ-
‘ভারতের দুঃসাহসের কঠোর জবাব দেওয়া হবে’

পাকিস্তানের বিরুদ্ধে ভারত সামরিক দুঃসাহস দেখালে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন পাক সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। বৃহস্পতিবার (১ মে) সেনাদের মহড়া পরিদর্শনে যান মুনির।

বিজ্ঞাপন

ওই সময় একটি ট্যাংকের ওপর দাঁড়িয়ে তিনি বলেন, “কোনো অস্পষ্টতা নেই। ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের দৃঢ়, দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের প্রস্তুতি এবং সংকল্প অত্যন্ত দৃঢ়।”

সংবাদমাধ্যম দ্য ডন দেশটির আন্তঃবাহিনীর পরিদপ্তরের (আইএসপিআর) বরাতে জানিয়েছে, পাক সেনাবাহিনীর মংলা স্ট্রাইক কর্পস পাঞ্জাবের ঝিলামে ‘হ্যামার স্ট্রাইক মহড়া’ চালিয়েছে। সেখানে গিয়েছিলেন সেনাপ্রধান মুনির। এ সময় পাকিস্তানের অখণ্ডতা রক্ষার দৃঢ় সংকল্প ব্যক্ত করার পাশাপাশি সেনাদের মনোবল ও প্রস্তুতির প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন

ভারত সীমান্তে অবস্থান শক্ত করছে পাকিস্তানি সেনারা
ট্যাংক, কামান, গোলা নিয়ে সীমান্তে পাকিস্তানের সামরিক মহড়া
ভারতের ‘আত্মরক্ষার’ প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, পাকিস্তান আগে থেকে যুদ্ধ শুরু করবে না। কিন্তু ভারত যদি করে তাহলে তাদের কঠোর জবাব দেওয়া হবে। তিনি বলেন, “বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন। সরকার এবং জাতির পক্ষ থেকে আমি স্পষ্ট করেছি, পাকিস্তান প্রথমে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির ব্যবস্থা নেবে না, যুদ্ধ শুরু করবে না। কিন্তু যদি ভারতীয় পক্ষ থেকে এমন কিছু হয়। আমরা অত্যন্ত শক্তির সাথে জবাব দেব।”

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলা হয়। এরসঙ্গে পাকিস্তান পরোক্ষভাবে জড়িত আছেন এমন অভিযোগ তুলে নয়াদিল্লি। এরপর পাকিস্তানের সঙ্গে তাদের উত্তেজনা তৈরি হয়। ভারত এ নিয়ে রাজনীতি করছে অভিযোগ করে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, “পেহেলগাম নিয়ে ভারত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ যে পরিবেশ তৈরি করেছে সেটির জন্য এই পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে।”

সূত্র: দ্য ডন

বিজ্ঞাপন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তানভারতবিশ্ব সংবাদযুদ্ধনরেন্দ্র মোদি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় প্রায় ৪০০ জন নিহত

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় প্রায় ৪০০ জন নিহত

যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার