• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

প্রস্তুত পাকিস্তান সেনাবাহিনী, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২ মে ২০২৫, ২৩:৫১
অ+
অ-
প্রস্তুত পাকিস্তান সেনাবাহিনী, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

ভারতের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার জেরে ভারত যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি করে, তাহলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। একইসঙ্গে দেশের জনগণের সম্মান রক্ষায় যেকোনো মূল্যে প্রস্তুত থাকার অঙ্গীকারও করেছে তারা। - খবর জিও নিউজের 

বিজ্ঞাপন

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে অনুষ্ঠিত স্পেশাল কর্পস কমান্ডারর্স কনফারেন্স (সিসিসি)-এর পর এই ঘোষণা দেওয়া হয়। 

বৈঠকে অংশগ্রহণকারী শীর্ষ সেনা কর্মকর্তারা পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় অটল থাকার অঙ্গীকার করেন।

আরও পড়ুন

পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত
অর্থপাচার মামলা : সোনিয়া ও রাহুল গান্ধীকে তলব করলেন আদালত
পাকিস্তানের কাশ্মিরের নাগরিকদের দুই মাসের খাবার মজুদের নির্দেশনা

বিজ্ঞাপন

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার পর ভারত ইসলামাবাদকে দোষারোপ করছে, যদিও পাকিস্তান তা অস্বীকার করেছে। উত্তেজনা আরও বাড়িয়ে ভারত ইতোমধ্যে সিন্ধু জল চুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসা বাতিল, এবং ওয়াগা সীমান্ত বন্ধসহ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রতিউত্তরে পাকিস্তানও ভারতীয়দের ভিসা বাতিল এবং প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করার মতো পাল্টা ব্যবস্থা নিয়েছে।

সিসিসি বৈঠকে ভূরাজনৈতিক পরিবেশ, পাকিস্তান-ভারত চলমান উত্তেজনা, এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সেনাপ্রধান আসিম মুনির দেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, মনোবল এবং অপারেশনাল প্রস্তুতির ভূয়সী প্রশংসা করেন। তিনি সব সীমান্তে উচ্চ সতর্কতা ও কার্যকর প্রস্তুতি জোরদারের তাগিদ দেন।

বিজ্ঞাপন

এমন প্রেক্ষাপটে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে নতুন করে সৃষ্ট উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে।

এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তানভারতসংঘর্ষ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় প্রায় ৪০০ জন নিহত

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় প্রায় ৪০০ জন নিহত

যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার