• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রশংসায় অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৭ মে ২০২৫, ১১:৫৮
অ+
অ-
ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রশংসায় অমিত শাহ

দেশের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স-এ দেওয়া একটি পোস্টে প্রশংসা করে বলেছেন, তিনি তাদের জন্য গর্বিত।

বিজ্ঞাপন

পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে দেশটির মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে। ভারত এ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’। হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। ২৫ মিনিট ধরে এই হামলা চালানো হয়।

হামলার বিষয়ে এক্স-এ অমিত শাহ লিখেছেন, মোদি সরকার ভারত এবং তার জনগণের উপর যেকোনো আক্রমণের উপযুক্ত জবাব দিতে বদ্ধপরিকর। ভারত সন্ত্রাসবাদকে তার মূল থেকে নির্মূল করার জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন

পাকিস্তানে হামলায় ৭০ সন্ত্রাসী নিহত, দাবি ভারতের
সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়েছে ভারতীয় সেনাবাহিনী, দাবি পাকিস্তানের
ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের

বিজ্ঞাপন

এদিকে, পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একইসঙ্গে উভয় দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি। ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে চীনও। 

জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারত পাকিস্তান সংঘাতভারতঅমিত শাহ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির