• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

নতুন পোপ হলেন মার্কিন নাগরিক রবার্ট প্রেভোস্ট

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৯ মে ২০২৫, ০৩:২৭
অ+
অ-
নতুন পোপ হলেন মার্কিন নাগরিক রবার্ট প্রেভোস্ট

যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট নতুন পোপ হিসেবে নির্বাচিত হয়ে পোপ লিও চতুর্দশ নাম গ্রহণ করেছেন। রোমান ক্যাথলিক চার্চের ইতিহাসে প্রথমবারের মতো একজন মার্কিন নাগরিক পোপ নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ভ্যাটিকানের স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ মে) সিস্টাইন চ্যাপেলের চিমনি দিয়ে সাদা ধোঁয়া উঠলে ইঙ্গিত মেলে যে ১৩৩ জন কার্ডিনাল নির্বাচক নতুন পোপ নির্বাচন করেছেন। প্রায় ৭০ মিনিট পর, ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার কেন্দ্রীয় বারান্দায় আবির্ভূত হন নতুন পোপ লিও চতুর্দশ।

নতুন পোপের নাম ঘোষণা করেন ফরাসি কার্ডিনাল ডমিনিক মাম্বের্তি, ঐতিহ্যবাহী লাতিন ভাষায় ‘হাবেমুস পাপাম’ (আমাদের পোপ পেয়েছি) উচ্চারণের মাধ্যমে। সেই সময় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন সেন্ট পিটার্স স্কয়ারে।

বিজ্ঞাপন

৬৯ বছর বয়সী রবার্ট প্রেভোস্টের জন্ম শিকাগোতে হলেও জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন দক্ষিণ আমেরিকার পেরুতে একজন মিশনারি হিসেবে। মাত্র ২০২৩ সালে তাকে কার্ডিনাল ঘোষণা করা হয়। তিনি প্রচারমাধ্যমে খুব কমই সাক্ষাৎকার দিয়েছেন এবং জনসম্মুখেও তেমন কথা বলেন না।

গত মাসে দীর্ঘ ১২ বছর পর মারা যান পোপ ফ্রান্সিস। তিনি ছিলেন প্রথম লাতিন আমেরিকান পোপ। তার আমলে ক্যাথলিক চার্চে আধুনিকতা ও খোলামেলা আলোচনার ধারার সূচনা হয়। ফ্রান্সিস নারী ধর্মযাজকতা ও এলজিবিটি ক্যাথলিকদের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্কের সুযোগ দেন, যা ঐতিহ্যবাদীদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছিল।

এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পোপ ফ্রান্সিসযুক্তরাষ্ট্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজ প্রণালি : ট্রাম্পের নৌবাহিনী পাঠানোর আহ্বান প্রত্যাখ্যান করল ইইউ

হরমুজ প্রণালি : ট্রাম্পের নৌবাহিনী পাঠানোর আহ্বান প্রত্যাখ্যান করল ইইউ

বাগদাদে মার্কিন দূতাবাসে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় হামলা

বাগদাদে মার্কিন দূতাবাসে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় হামলা

ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা

ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা

ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে বার্তা আরব দেশগুলোর

রয়টার্সের প্রতিবেদনইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে বার্তা আরব দেশগুলোর