• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

বিদেশি ভর্তিতে নিষেধাজ্ঞা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ডের মামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে ২০২৫, ২১:৪৫
অ+
অ-
বিদেশি ভর্তিতে নিষেধাজ্ঞা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ডের মামলা

বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা দেওয়ার জেরে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। শুক্রবার (২৩ মে) ম্যাসাচুয়েটসের একটি ফেডারেল আদালতে মামলাটি করে তারা।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার সবচেয়ে পুরোনো ও সমৃদ্ধ প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের ক্যাম্পাসে বিদেশিদের ভর্তির সুযোগে নিষেধাজ্ঞা দিয়ে এবং বর্তমান বিদেশি শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়ার নির্দেশ দিয়ে ট্রাম্প প্রশাসন আইন লঙ্ঘন করেছে।

তারা মামলায় উল্লেখ করেছে, “সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী নিজেদের অধিকার ব্যবহারে হার্ভার্ড প্রশাসন তাদের নিয়ন্ত্রণ সরকারের দাবি অনুযায়ী হস্তান্তর না করায় সরকার যেসব প্রতিশোধ নিয়েছে, নতুন নিষেধাজ্ঞাটি তার নতুন একটি অংশ।”

ট্রাম্প প্রশাসনের হয়ে এই নিষেধাজ্ঞাটি দিয়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। হার্ভার্ড এখন সরকারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে অস্থায়ী স্থগিতাদেশ চেয়েছে।

বিজ্ঞাপন

নিষেধাজ্ঞা আরোপ করে হার্ভার্ডের শিক্ষা কার্যক্রমকে বাধাগ্রস্ত করা হচ্ছে উল্লেখ করে প্রতিষ্ঠানটি বলেছে  ‘জরুরিভিত্তিতে তাদের পরিত্রাণ প্রয়োজন।”

হার্ভার্ডের শিক্ষার্থীদের শৃঙ্খলা সংক্রান্ত রেকর্ড প্রদান ও সমতাভিত্তিক যেসব প্রোগ্রাম রয়েছে সেগুলো বাতিলসহ বিভিন্ন দাবিদাওয়া করেছে ট্রাম্প প্রশাসন। কিন্তু এতে সাড়া দেয়নি তারা। এর জেরে শাস্তি দিতে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।

সূত্র: সিএনএন

বিজ্ঞাপন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাষ্ট্রবিশ্ব সংবাদডোনাল্ড ট্রাম্প

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নই, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নই, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান