• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে ‘ঝগড়া’, নিজের টেসলা গাড়ি বিক্রির পরিকল্পনা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৬ জুন ২০২৫, ২১:১৫
অ+
অ-
ইলন মাস্কের সঙ্গে ‘ঝগড়া’, নিজের টেসলা গাড়ি বিক্রির পরিকল্পনা ট্রাম্পের

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগেও ছিলেন বন্ধু। ট্রাম্প যেখানে যেতেন সেখানে উপস্থিত থাকতেন মাস্ক। এমনকি গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে সক্রিয়ভাবে ট্রাম্পের পক্ষে কাজ করেন তিনি। এরপর ইলন মাস্ককে ট্রাম্প নতুন একটি দপ্তরের দায়িত্ব দেন। যেটির কাজ ছিল সরকারের ব্যয় কমানো।

বিজ্ঞাপন

তবে ট্রাম্পের কিছু সিদ্ধান্ত ও নীতি নিয়ে বিরক্ত হয়েছেন ইলন মাস্ক। এরপর প্রকাশ্যে প্রেসিডেন্টের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে পোস্ট করেন তিনি। যারমধ্যে এক যৌন হয়রানিকারীর সঙ্গে ট্রাম্পের সখ্যতা থাকার গুরুতর অভিযোগ তোলেন তিনি।

জবাবে ট্রাম্পও ইলন মাস্ককে কটাক্ষ করে সামাজিকমাধ্যমে পোস্ট দিয়েছেন। যদিও ট্রাম্প আজ শুক্রবার (৬ জুন) বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমে বলেছেন ইলন মাস্ককে নিয়ে তিনি ভাবছেনও না।

তবে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ইলন মাস্কের সঙ্গে ‘ঝগড়ার’ জেরে ট্রাম্প তার টেসলা গাড়ি বিক্রি করে দেবেন। বিশ্বের সর্ববৃহৎ বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী কোম্পানি টেসলার প্রধান নির্বাহী হলেন মাস্ক।

বিজ্ঞাপন

ট্রাম্পের সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হওয়ার পর টেসলার শেয়ারে ব্যাপক দরপতন হওয়া শুরু হয়। মাত্র একদিনের ব্যবধানে কোম্পানিটির ১১৫ বিলিয়ন ডলার ‘হাওয়া’ গেছে। সঙ্গে ইলন মাস্কেরও ব্যক্তিগত সম্পদের পরিমাণ কমে গেছে। এরমধ্যে জানা গেলো ট্রাম্প তার টেসলা গাড়ি বিক্রি করার পরিকল্পনা করছেন। যা কোম্পানির শেয়ারে আরও প্রভাব ফেলতে পারে।  

সূত্র: বিবিসি

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডোনাল্ড ট্রাম্পইলন মাস্কবিশ্ব সংবাদভিন্ন স্বাদের খবরটেসলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানে চীন ও মার্কিন মিত্রদের সাড়া কেমন?

যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানে চীন ও মার্কিন মিত্রদের সাড়া কেমন?

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

হরমুজ প্রণালিতে অন্যান্য দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের

হরমুজ প্রণালিতে অন্যান্য দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের