• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

আবারও ছুটে আসছে মিসাইল, মধ্য ইসরায়েলজুড়ে সতর্কতা সাইরেন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৫, ০৫:৪৮
অ+
অ-
আবারও ছুটে আসছে মিসাইল, মধ্য ইসরায়েলজুড়ে সতর্কতা সাইরেন

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও মিসাইল ছুড়েছে ইরান। গতকাল শনিবার রাতে প্রথম দফায় ইসরায়েলের বন্দর নগরী হায়ফাকে লক্ষ্য করে কয়েক ডজন মিসাইল ছোড়ে তেহরান। এরপর রোববার (১৫ জুন) মধ্যরাতে আরেক দফা মিসাইল ছুড়ে দেশটি।

বিজ্ঞাপন

এ মুহূর্তে দখলদারদের বাণিজ্যিক রাজধানী তেলআবিব এবং মধ্য ইসরায়েলের অন্যান্য জায়গায় সতর্কতা সাইরেন বাজছে। অর্থাৎ নতুন হামলায় লক্ষ্য করা হয়েছে তেলআবিব ও এর আশপাশের অঞ্চলকে।

দখলদারদের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সব সাধারণ ইসরায়েলিকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের সেখানেই অবস্থান করতে বলা হয়েছে।

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আজ  মধ্যরাতে ইরান আরও হামলা চালাবে বলে সতর্কতা দিয়েছিল ইসরায়েলি আর্মি রেডিও। তারা এক সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছিল। সূত্রটি বলেছিল, তাদের কাছে থাকা গোয়েন্দা তথ্য অনুযায়ী, আজ রাতে ইরান আরও হামলার প্রস্তুতি নিচ্ছে।

বিজ্ঞাপন

সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি সেনারা ইরানের ছোড়া এসব মিসাইল ভূপাতিতের প্রস্তুতি নিচ্ছে। এর আগে হায়ফা লক্ষ্য করে ইরান যেসব মিসাইল ছুড়েছিল সেগুলোর বেশকিছু সরাসরি আঘাত হেনেছিল। 

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলইরান ইসরাইল উত্তেজনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?