• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে খোঁজ মিলছে না ৩৫ জনের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৫, ০৮:৪৭
অ+
অ-
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে খোঁজ মিলছে না ৩৫ জনের

ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো ইরানের এসব হামলায় ইসরায়েলে ব্যাপক হতাহতের শঙ্কা দেখা দিয়েছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে খোঁজ মিলছে না ৩৫ জনের।

বিজ্ঞাপন

ইসরায়েলের বাট ইয়াম শহরে একটি আবাসিক ভবনে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং এরপর থেকেই তাদের খোঁজ মিলছে না। রোববার (১৫ জুন) এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

এর আগে দখলদার ইসরায়েলে শনিবার মধ্যরাত ও রোববার ভোরে দুই দফা হামলা চালায় ইরান। এতে ব্যবহার করা হয়েছে দ্রুতগতির মিসাইল। দুইবারের এ হামলায় ইসরায়েলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন।

টাইমস অব ইসরায়েল বলছে, ইসরায়েলের বাট ইয়াম শহরে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর অন্তত ৩৫ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে হিব্রু ভাষার গণমাধ্যমগুলো।

বিজ্ঞাপন

স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভবনটি যে কোনও সময় ধসে পড়তে পারে এবং এমন শঙ্কার মধ্যেই তারা দ্রুত উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

এদিকে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড আদম’ (এমডিএ) জানিয়েছে, শনিবার রাতভর ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ২০০ জন আহত হয়েছেন।

তেল আবিবের ইচিলোভ মেডিকেল সেন্টার জানিয়েছে, ২৫ জন আহত রোগী তাদের হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা মাঝারি, বাকিরা শঙ্কামুক্ত।

বিজ্ঞাপন

অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর হাইফা ও তেল আবিবের অন্যান্য হাসপাতালেও আহতদের ভিড় দেখা দিয়েছে।

আরও পড়ুন

ইসরায়েল হামলা চালালে পাল্টা আক্রমণ আরও তীব্র হবে, হুঁশিয়ারি ইরানের
ইরানের হামলায় ছয় ইসরায়েলি নিহত, আহত প্রায় ৫০
ইরানের শক্তিশালী হামলা, ইসরায়েলে ভবন বিধ্বস্ত, দুমড়ে মুচড়ে গেছে গাড়ি
আবারও ছুটে আসছে মিসাইল, মধ্য ইসরায়েলজুড়ে সতর্কতা সাইরেন
আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা চালাতে পারে ইসরায়েল
যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চাইলেন নেতানিয়াহু

হাইফার রামবাম মেডিকেল সেন্টার জানিয়েছে, তারা ১৩ জন আহতকে চিকিৎসা দিচ্ছে, যাদের মধ্যে বেশিরভাগের আঘাত মাঝারি ও হালকা। তাদের সঙ্গে আরও ৮ জন মানসিক আঘাতে (অ্যাংজাইটি) ভুগছেন।

এদিকে ইচিলোভ হাসপাতাল আরও জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় আহত পাচজনকে তারা গ্রহণ করেছে। তাদের মধ্যে একজন মাঝারি এবং চারজন হালকা আঘাতে আক্রান্ত।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসরায়েলইরানের খবরইরান ইসরাইল উত্তেজনাহামলামধ্যপ্রাচ্যমধ্যপ্রাচ্য সংকটবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল