• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়ার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৫, ২২:৩৮
অ+
অ-
ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়ার হুমকি ইরানের

হামলা না থামালে ইসরায়েলকে ‘‘আরও কঠোর জবাব’’ দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সঙ্গে টেলিফোনে আলাপকালে এই হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে। এক্ষেত্রে ইসলামী দেশগুলোকে ‘দৃঢ় অবস্থান’ নেওয়ার আহ্বান জানান মাসুদ পেজেশকিয়ান।

টেলিফোনে আলাপকালে তিনি বলেন, ইরান কোনও সংঘাত শুরু করেনি। বরং দৃঢ়তার সঙ্গে ইসরায়েলি হামলার জবাব দিয়েছে। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাকের আকাশপথ ব্যবহার করে ইসরায়েলি বাহিনী যাতে ইরানে হামলা চালাতে না পারে সেজন্য পদক্ষেপ নিতে বাগদাদের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।

রোববারও টানা তৃতীয় দিনের মতো ইসরায়েলের বিভিন্ন শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

বিজ্ঞাপন

ইরানি হামলার হালনাগাদ তথ্যে ইসরায়েল বলেছে, গত এক ঘণ্টায় ইসরায়েল লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তবে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করার দাবি জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

রোববারের ইরানি হামলার পাল্টায় ইসরায়েলি বাহিনীও ইরানের বিভিন্ন শহরে ড্রোন ও বিমান হামলা চালানোর দাবি করেছে। তবে ইরানের সশস্ত্র বাহিনী বলেছে, ইরানের আকাশে প্রবেশ করা ইসরায়েলি সামরিক বাহিনীর অন্তত ৪০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এদিকে, ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ১২৮ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ৯০০ জন। শনিবার দুপুর পর্যন্ত ইসরায়েলি হামলায়  ইরানে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, তেহরানের একটি ভবনে ইসরায়েলি হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জনই শিশু। দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর বলেছেন, সেখানে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের ৩০ জনই সামরিক বাহিনীর সদস্য এবং একজন ইরানি রেড ক্রিসেন্ট কর্মী।

ইরানের রেড ক্রিসেন্ট বলেছে, পশ্চিম আজারবাইজান প্রদেশে একটি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় অ্যাম্বুলেন্সের দুই কর্মী নিহত হয়েছেন। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দু’দিন আগে বলেছিলেন, ইসরায়েলি হামলায় ৭৮ জন নিহত ও ৩২০ জনের বেশি আহত হয়েছেন।

সূত্র: বিবিসি।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মধ্যপ্রাচ্যইরানের খবরইরান ইসরাইল উত্তেজনাইসরায়েলইরাক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

তেহরানে ইসরায়েলের হামলা প্রতিহতের চেষ্টা করছে ইরান

তেহরানে ইসরায়েলের হামলা প্রতিহতের চেষ্টা করছে ইরান

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

তেহরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল

তেহরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল