• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইসরায়েলে হাইফায় সরাসরি আঘাত হানল মিসাইল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৫, ০০:২১
অ+
অ-
ইসরায়েলে হাইফায় সরাসরি আঘাত হানল মিসাইল
ইরানের হামলার হাইফার একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

দখলদার ইসরায়েলের বন্দরনগরী হাইফাতে সরাসরি আঘাত হেনেছে ইরানের ছোড়া মিসাইল। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা জাকা জানিয়েছে, সেখানকার একটি ভবন মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৫ জুন) রাতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন মিসাইল ছোড়ে ইরান।

বার্তাসংস্থা রয়টার্সের ক্যামেরায় হাইফা শহরে বিস্ফোরণ ধরা পড়ে। ওই সময় হাইফার আকাশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

ইসরায়েলি ফায়ার ও রেসকিউ সার্ভিসও জানিয়েছে, একটি ভবনে সরাসরি মিসাইল আঘাত হানার খবর পেয়েছে তারা। সংস্থাটি জানিয়েছে, এটি একটি আবাসিক ভবন। তাদের উদ্ধারকারীরা এখন ঘটনাস্থলে রওনা দিয়েছে।

বিজ্ঞাপন

ইসরায়েলি জাতীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, হাইফায় মিসাইলের আঘাতে অন্তত চারজন আহত হয়েছে। এখন হতাহতের সংখ্যা নিরূপণ করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলইরান ইসরাইল উত্তেজনাবিশ্ব সংবাদযুদ্ধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

প্রথমবারের মতো ‘নৃত্যরত’ সেজ্জিল ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

প্রথমবারের মতো ‘নৃত্যরত’ সেজ্জিল ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’