• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইসরায়েলিদের ‘গুরুত্বপূর্ণ জায়গা’ থেকে সরে যেতে বলল ইরানের সশস্ত্র বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৫, ০১:২২
অ+
অ-
ইসরায়েলিদের ‘গুরুত্বপূর্ণ জায়গা’ থেকে সরে যেতে বলল ইরানের সশস্ত্র বাহিনী
শনিবার রাতে ইরানের মিসাইল হামলায় ধসে পড়ে ইসরায়েলের একটি ভবন।

নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইসরায়েলিদের সামরিক ও বৈজ্ঞানিক স্থাপনা থেকে সরে যেতে বলেছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার (১৫ জুন) এক ভিডিও বার্তায় এ আহ্বান জানায় তারা।

বিজ্ঞাপন

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের নতুন মিসাইল হামলার সময় দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাঈদ ইসরায়েলিদের এমন সতর্কতা দেন। যা ইরানের রাষ্ট্রয়াত্ত্ব টেলিভিশনে প্রকাশ করা হয়।

এতে তিনি বলেন, গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর স্থানে যাবেন না বা সেখানে থাকবেন না। কারণ ইরানের সেনাবাহিনীর কাছে এসব জায়গার তথ্য আছে যেখানে হামলা অব্যাহত থাকবে।

ইরানি সশস্ত্র বাহিনীর এ মুখপাত্র জানিয়েছেন, তারা ইতিমধ্যে দখলদার ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা কেন্দ্র লক্ষ্য করে সফলভাবে হামলা চালিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি হুমকির সুরে বলেন, তাদের হামলার সময় মাটির নিচের নিরাপদস্থানও কাজ করবে না। 

এর আগে দখলদার ইসরায়েল ইরানের সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে প্রায় একই ধরনের সতর্কতা দিয়েছিল। তারা বলেছিল, যেখানে অস্ত্র উৎপাদন করা হয় সেখানে থাকবেন না। এতে করে আপনাদের জীবন ঝুঁকিতে পড়তে পারে।

সূত্র: সিএনএন

বিজ্ঞাপন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলইরান ইসরাইল উত্তেজনাবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

প্রথমবারের মতো ‘নৃত্যরত’ সেজ্জিল ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

প্রথমবারের মতো ‘নৃত্যরত’ সেজ্জিল ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’