• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ও দুই জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৫, ০২:২৯
অ+
অ-
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ও দুই জেনারেল নিহত
বিপ্লবী গার্ডের গোয়েন্দা শাখার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি।

দখলদার ইসরায়েলের হামলায় ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান ও সামরিক বাহিনীর দুই জেনারেল নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) তাদের হত্যা করে ইসরায়েল।

বিজ্ঞাপন

ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আইআরজিসিরি গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি এবং তার সহকারী হাসান মোহাকিক ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। তাদের লক্ষ্য করে রাজধানী তেহরানে হামলা চালানো হয়। অপর জেনারেলের নাম মোহসেন বাঘারি বলে জানিয়েছে ইরানি সরকারি সংবাদমাধ্যম।

এর আগে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে ইরানের বিপ্লবী গার্ডের প্রধানকে হত্যার তথ্য জানান। তিনি বলেন, “আমি আপনাকে জানাচ্ছি আমরা তাদের প্রধান গোয়েন্দা কর্মকর্তা ও তার সহকারীকে তেহরানে হত্যা করেছি।”

এরআগে গত শুক্রবার ভোরে ইরানে আকস্মিক হামলা চালায় দখলদার ইসরায়েল। ওইদিনই ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান এবং বিমানবাহিনীর প্রধানসহ অন্তত ছয় জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করে তারা। আর গতকাল রোববার বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ও তার সহকারী হত্যাকাণ্ডের শিকার হলেন।

বিজ্ঞাপন

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলইরান ইসরাইল উত্তেজনাবিশ্ব সংবাদযুদ্ধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

প্রথমবারের মতো ‘নৃত্যরত’ সেজ্জিল ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

প্রথমবারের মতো ‘নৃত্যরত’ সেজ্জিল ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’