• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইরানের প্রতিশোধের আশঙ্কায় বিভিন্ন দেশে দূতাবাস বন্ধ করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৫, ০৮:৫২
অ+
অ-
ইরানের প্রতিশোধের আশঙ্কায় বিভিন্ন দেশে দূতাবাস বন্ধ করল ইসরায়েল

বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাস ও কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ইরানের প্রতিশোধের আশঙ্কায় এই পদক্ষেপ নিয়েছে দেশটি। এদিকে ইরান আবারও নতুন করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরায়েলে।

বিজ্ঞাপন

এমন অবস্থায় যুক্তরাষ্ট্র সরকারের সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের বাড়িতে অবস্থান করার নির্দেশ দিয়েছে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস। সোমবার (১৬ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, ইরান যেকোনও সময় যেকোনও জায়গায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে— এমন আশঙ্কায় ইসরায়েল বিশ্বের কয়েকটি দেশে তাদের দূতাবাস ও কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ইসরায়েলের স্থানীয় দৈনিক ইয়েদিওথ অহরনথ-এর খবরে এমনটাই জানানো হয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, ইরান যেভাবে হামলার হুমকি দিয়েছে, তাতে করে ইসরায়েলি কূটনীতিকদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। তাই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে ইসরায়েলে নতুন প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরান নতুন করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এই হামলার সময় তেল আবিবের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সংঘাত ও উত্তজনাকর এই পরিস্থিতিতে ইসরায়েল, অধিকৃত পশ্চিম তীর ও গাজায় অবস্থানরত যুক্তরাষ্ট্র সরকারের সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের বাড়িতে অবস্থান করার নির্দেশ দিয়েছে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস।

এক বিবৃতিতে দূতাবাস বলেছে, “বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে মার্কিন সরকারি কর্মীদের এবং তাদের পরিবারের সদস্যদের নিজ নিজ আবাসস্থলে নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে— পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।”

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না : জার্মানি
কখনো কখনো যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয় : ট্রাম্প
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ও দুই জেনারেল নিহত
খামেনিকে ইসরায়েলের হত্যাচেষ্টায় ভেটো দেন ট্রাম্প
ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়ার হুমকি ইরানের

এদিকে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ২২টি ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তেল আবিবের কাছে ইসরায়েলের বাত ইয়াম শহরে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ৭৫টিরও বেশি ভবনের মধ্যে ২২টি ভবন ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন শহরটির মেয়র তসভিকা ব্রট।

তিনি ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪ নিউজ-কে বলেন, ক্ষতিগ্রস্ত আবাসিক এলাকাগুলো পুনর্গঠনের জন্য তিনি একটি বিশেষ কমিটি গঠন করেছেন।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলইরান ইসরাইল উত্তেজনাহামলাসংঘর্ষমধ্যপ্রাচ্যমধ্যপ্রাচ্য সংকটবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

তেহরানে ইসরায়েলের হামলা প্রতিহতের চেষ্টা করছে ইরান

তেহরানে ইসরায়েলের হামলা প্রতিহতের চেষ্টা করছে ইরান

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

তেহরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল

তেহরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল