• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে আন্তর্জাতিক সহায়তা চাইল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৫, ০৯:১১
অ+
অ-
ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে আন্তর্জাতিক সহায়তা চাইল ইসরায়েল
রোববার রাতে হাইফাতে ইরানি মিসাইল আঘাত হানার পর জ্বলে ওঠে বেশ কয়েকটি গাড়ি। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় দুটি ভবন

টানা কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গত শুক্রবার ভোরে তেহরানসহ ইরানের বেশ কিছু স্থানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালায়।

বিজ্ঞাপন

পরে তীব্র শক্তি নিয়ে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরানও। দফায় দফায় চলছে এই হামলা ও পাল্টা হামলা। এমন অবস্থায় ইরানের হামলা ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের কাছে সহায়তা চেয়েছে ইসরায়েল।

অন্যদিকে চলমান এই সংঘাতের মধ্যে ইরানকে সমর্থন জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার (১৬ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে সহায়তা চেয়েছে ইসরায়েল। এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলি সম্প্রচার সংস্থা কান।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য ও ফ্রান্সসহ কয়েকটি দেশের কাছে অনুরোধ করেছে যেন তারা ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সহায়তা করে।

কান আরও জানিয়েছে, যুক্তরাজ্য ইতোমধ্যেই ইসরায়েলের অনুরোধের জবাবে সহায়তা দিচ্ছে।

অন্যদিকে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জানিয়েছের, ইসরায়েল জার্মানির কাছে দমকল সরঞ্জাম চেয়েছে এবং “আমরা দ্রুতই তা সরবরাহের কাজ শুরু করব”। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই যুদ্ধ যাতে আরও বিস্তৃত না হয় তা নিশ্চিত করতে হবে এবং ইরান যেন ইসরায়েলি নাগরিকদের ওপর হামলা বন্ধ করে।

বিজ্ঞাপন

এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানের কেন্দ্রীয় অঞ্চলের ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেওয়া ঘোষণায় বলা হয়, “ইসরায়েলি বিমান বাহিনী এখন ইরানের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আঘাত হানছে।”

আরও পড়ুন

ইরানের প্রতিশোধের আশঙ্কায় বিভিন্ন দেশে দূতাবাস বন্ধ করল ইসরায়েল
ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না : জার্মানি
কখনো কখনো যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয় : ট্রাম্প
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় অস্বীকৃতি ইরানের
ইসরায়েলিদের ‘গুরুত্বপূর্ণ জায়গা’ থেকে সরে যেতে বলল ইরানের সশস্ত্র বাহিনী
ইরানের আক্রমণে বিপর্যস্ত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
যুক্তরাষ্ট্রকে আক্রমণ করলে এমন প্রতিশোধ নেবো যা আগে কখনও দেখা যায়নি
ইরান হরমুজ প্রণালী বন্ধ করলে বিশ্বজুড়ে এর প্রভাব কী হবে?

এছাড়া ইসরায়েলি হামলার মুখে থাকা ইরানকে সমর্থন জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড।

তারা জানায়, ইরান ফিলিস্তিনিদের পক্ষে যে অবস্থান নিয়েছে, তার জন্য তারা কৃতজ্ঞ। পাশাপাশি ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনায় তারা শোক প্রকাশ করেছে।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলইরান ইসরাইল উত্তেজনাহামলাসংঘর্ষমধ্যপ্রাচ্যমধ্যপ্রাচ্য সংকটবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রথমবারের মতো ‘নৃত্যরত’ সেজ্জিল ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

প্রথমবারের মতো ‘নৃত্যরত’ সেজ্জিল ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

হরমুজ প্রণালী নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালী নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

তেহরানে ইসরায়েলের হামলা প্রতিহতের চেষ্টা করছে ইরান

তেহরানে ইসরায়েলের হামলা প্রতিহতের চেষ্টা করছে ইরান