• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ভারত যদি পাকিস্তানের পানি বন্ধ করে, তাহলে যুদ্ধই একমাত্র পথ : বিলাওয়াল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৫, ১৪:০৫
অ+
অ-
ভারত যদি পাকিস্তানের পানি বন্ধ করে, তাহলে যুদ্ধই একমাত্র পথ : বিলাওয়াল
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি (ফাইল ছবি)

ভারত যদি পাকিস্তানের পানির প্রবাহ বন্ধ করার চেষ্টা করে, তাহলে যুদ্ধ ছাড়া আর কোনও বিকল্প থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি।

বিজ্ঞাপন

একইসঙ্গে তিনি ভারতের বিরুদ্ধে পাকিস্তানে সন্ত্রাসে সহায়তার অভিযোগও তুলেছেন। রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

বিলাওয়াল ভুট্টো বলেছেন, “পানি আমাদের জীবনের স্রোতধারা। আমাদের ন্যায্য অংশ কখনও ছাড়ব না। ভারত যদি একতরফাভাবে পানি বন্ধ করে, তাহলে সেটা আমাদের অস্তিত্বের ওপর আঘাত।”

সংবাদমাধ্যম ডিডব্লিউ উর্দু-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার পর ভারতের একতরফাভাবে সিন্ধু পানি চুক্তিবাতিলের সিদ্ধান্তের বিষয়টিও এখানে আলোচনায় আসে।

বিজ্ঞাপন

কাশ্মিরে গত এপ্রিলের প্রাণঘাতী সেই হামলার পর ভারত কোনও প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে, সিন্ধু পানি চুক্তি স্থগিত করে, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে এবং ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করে দেয়।

জবাবে পাল্টা পদক্ষেপে পাকিস্তানও ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করে, ভারতীয়দের ভিসা বাতিল করে (শিখ তীর্থযাত্রীদের ছাড়া), নিজের দিক থেকেও সীমান্ত বন্ধ করে দেয়, হামলার অভিযোগ অস্বীকার করে এবং আন্তর্জাতিক তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দেয়।

সংবাদমাধ্যম বলছে, বিলাওয়ালের নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ব্রাসেলসে কূটনৈতিক সফর শেষ করেছে। সফরের উদ্দেশ্য ছিল ভারতের প্রোপাগান্ডার জবাব দেওয়া এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইসরায়েল পারমাণবিক আক্রমণ করলে পাকিস্তানও পরমাণু হামলা চালাবে
ভারতের ২০টি যুদ্ধবিমান টার্গেটে ছিল, গুলি করে নামানো হয় ৬টি: বিলাওয়াল
মোদি হচ্ছেন নেতানিয়াহুর কম দামি সংস্করণ : বিলাওয়াল ভুট্টো
পাকিস্তানের কাছে যুদ্ধবিমান হারানোর স্বীকারোক্তি, চাপে মোদি সরকার
পাকিস্তানের পাল্টা হামলার মাত্রা দেখে হতবাক হয়ে পড়ে ভারত : সিএনএন
ভীতিকর গোয়েন্দা তথ্য পেয়ে মোদিকে যুদ্ধ বন্ধে চাপ দেয় যুক্তরাষ্ট্র
ভারতের ভূপাতিত হওয়া ৫ যুদ্ধবিমানের ৩টিই রাফাল ফাইটার জেট
ভারত চেয়েছিল শক্তি দেখাতে, কিন্তু প্রকাশ পেল দুর্বলতা

সাক্ষাৎকারে বিলাওয়াল বলেন, ভারতের পানি বন্ধের হুমকি জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, “যদি ভারত পানি নিয়ে আগ্রাসনে নামে, তাহলে পাকিস্তানের সামনে যুদ্ধ ছাড়া আর কোনও বিকল্প থাকবে না।”

তিনি ভারতের বিরুদ্ধে পাকিস্তানে সন্ত্রাসে সহায়তার অভিযোগও তোলেন। তবুও তিনি জোর দিয়ে বলেন, “আমরা যুদ্ধ চাই না। আমরা শান্তি চাই। কিন্তু দেশের অস্তিত্ব আর পানির নিরাপত্তা নিয়ে কোনও ছাড় দেওয়া সম্ভব নয়।”

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তানভারতভারত পাকিস্তান সংঘাতবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার