• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইরানের এক-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৫, ১৬:২৮
অ+
অ-
ইরানের এক-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইসরায়েলের

হামলা চালিয়ে ইরানের ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আইডিএফ বলেছে, গত শুক্রবার ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এসব লঞ্চার ধ্বংস করা হয়েছে; যা ইরানের মোট ক্ষেপণাস্ত্র লঞ্চারের প্রায় এক-তৃতীয়াংশ।

বিজ্ঞাপন

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা এফি ডেফরিনের বরাত দিয়ে সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ডেফরিন বলেছেন, কেবল রোববার রাতেই ইসরায়েলি বিমান বাহিনী ইরানের ২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। ধ্বংস করা না হলে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য কয়েক মিনিটের মধ্যেই এসব লঞ্চার ব্যবহার করা হতো।

তিনি বলেন, ইসরায়েল প্রায় ৫০টি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের মধ্যাঞ্চলের ইসফাহান শহরের অন্তত ১০০টি সামরিক লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ কারখানা, লঞ্চার এবং কমান্ড সেন্টার রয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: বিবিসি।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরান ইসরাইল উত্তেজনাইরানের খবরইসরায়েল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার