• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইসরায়েলি সংবাদমাধ্যমে কড়াকড়ি, সর্বশেষ মিসাইল হামলা নিয়ে যা জানা যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৫, ০৪:৩৯
অ+
অ-
ইসরায়েলি সংবাদমাধ্যমে কড়াকড়ি, সর্বশেষ মিসাইল হামলা নিয়ে যা জানা যাচ্ছে
গতকাল ইরানের ছোড়া মিসাইল প্রতিহতের চেষ্টা করছে ইসরায়েল - এএফপি

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ৪টার দিকে মিসাইল হামলা চালায় ইরান। তবে আজ ইরানি হামলার খবর প্রকাশ নিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যমে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ কারণে খুব বেশি খবর সামনে আসছে না। ইসরায়েলি পুলিশ হাইফার একটি হোটেল থেকে একটি বিদেশি সংবাদমাধ্যমের কয়েকজন ক্রু ও তাদের সরঞ্জার জব্দ করেছে। পুলিশ জানিয়েছে, তারা হাইফার হামলার সরাসরি সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছিল।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট দাবি করেছে, ইরান সর্বশেষ হামলায় দুটি মিসাইল নিক্ষেপ করেছে। যারমধ্যে একটি দক্ষিণাঞ্চলের খালি জায়গায় পড়েছে।

তবে নেগেভের একটি জায়গায় আগুন দেখতে পাওয়া গেছে। মিসাইলের আঘাতে আগুনটির সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও কারণটি স্পষ্ট হওয়া যায়নি।

বিজ্ঞাপন

তবে অসমর্থিত সূত্র জানিয়েছে, ইরান নতুন হামলায় ব্যালিস্টিক মিসাইলের বদলে ক্রুজ মিসাইল ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ ইরানি মিডিয়া অনেক আগে মিসাইল হামলার তথ্য জানালেও; ইসরায়েলে সেগুলো পৌঁছাতে বেশ সময় লাগে। ব্যালিস্টিক মিসাইলের তুলনায় ক্রুজ মিসাইল যেহেতু ধীরগতিরম সে কারণে ইরান থেকে ইসরায়েলে আসতে মিসাইলগুলো বেশি সময় নিয়েছে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, তেলআবিবে ইসরায়েলি বাহিনীর ছোড়া একটি প্রতিরক্ষা মিসাইল ব্যর্থ হয়ে সেটি শহরটিতেই আছড়ে পড়ছে।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, নেভাতিম বিমানঘাঁটির একটি অংশে আগুন ধরে গেছে। যদিও ইসরায়েলি সংবাদমাধ্যম এটির খবর প্রকাশ করছে না।

বিজ্ঞাপন

এ মুহূর্তে একটি বিষয় স্পষ্ট হচ্ছে, ইসরায়েলিদের সঙ্গে এ মুহূর্তে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে ইরান। তারা ইসরায়েলিদের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রাখছে। কিন্তু বড় হামলা চালাচ্ছে না। গতকালও এমন হয়েছিল। এরপর শেষদিকে বিশাল হামলা চালায় তারা। যেই হামলায় অন্তত ৩০০ মানুষ আহত ও আটজন নিহত হয়।

সূত্র: জেরুজালেম পোস্ট

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলইরান ইসরাইল উত্তেজনাবিশ্ব সংবাদযুদ্ধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার