• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল থেকে নাগরিকদের ফিরিয়ে আনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৫, ১৪:০৪
অ+
অ-
ইরান-ইসরায়েল থেকে নাগরিকদের ফিরিয়ে আনছে ভারত

ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে নিজেদের বিমানবন্দরগুলোতে উড়োজাহাজের উড্ডয়ন-অবতরণ বন্ধ রেখেছে ইরান ও ইসরায়েল উভয়েই। এই পরিস্থিতিতে পূর্ব ইউরোপের দেশ আর্মেনিয়ার সহায়তায় ইরান থেকে নাগরিকদের নিজ দেশে ফেরত আনার উদ্যোগ নিয়েছে ভারত।

বিজ্ঞাপন

এছাড়া ইসরায়েলে বসবাসরত ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতেও ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ ব্যাপারে এখনও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়েনি বলে জানা গেছে।

সরকারি তথ্য অনুযায়ী, ইরানে মোট ১০ হাজার এবং ইসরায়েলে ২৬ হাজার ভারতীয় বসবাস করেন। ইরানে বসবাসকারী ভারতীয় নাগরিকদের মধ্যে বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আর্মেনিয়ার সহায়তায় গত কয়েক দিনে ইরান থেকে ১১০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে, বাকিদেরও যত শিগগির সম্ভব সরানো হবে।

ইরানের ভারতীয় দূতাবাস থেকে কয়েকটি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। বলা হয়েছে, ইরানে বসবাসরত যে কোনো ভারতীয় নাগরিক প্রয়োজনে এ নম্বরে ফোন করে সহযোগিতা চাইতে পারবেন। নম্বরগুলো হলো +৯৮ ৯১২৮১০৯১১৫ এবং +৯৮ ৯১২৮১০৯১০৯। তিনটি হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়েছে ভারতীয় দূতাবাস। সেগুলো হলো +৯৮ ৯০১০৪৪৫৫৭, +৯৮ ৯০১৫৯৯৩৩২০ এবং +৯১ ৮০৮৬৮৭১৭০৯।

বিজ্ঞাপন

এদিকে গতকাল সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছেন, ইরানে বসবাসরত ভারতীয়দের নিজ দেশে ফেরত আসার জন্য আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মিরজোয়ানের সঙ্গে তিনি কথা বলেছেন এবং আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী সহযোগিতা করতে সম্ম হয়েছেন।

তেহরানের ভারতীয় দূতাবাস থেকে বলা হয়েছে, রাজধানী তেহরান থেকে অনেক ভারতীয়কে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে পাঠেয়ে দেওয়া হয়েছে।

সূত্র : ডেকান হেরাল্ড

বিজ্ঞাপন

এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতইরানের খবরইসরায়েলইরান ইসরাইল উত্তেজনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

বললেন ডোনাল্ড ট্রাম্পহরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

ইরানের প্রাণঘাতী শাহেদ ড্রোন ঠেকানো কেন কঠিন?

ইরানের প্রাণঘাতী শাহেদ ড্রোন ঠেকানো কেন কঠিন?

মুসলিম বিশ্বের কাছে ইরানের প্রশ্ন: যুদ্ধে আপনি কোন পক্ষে?

মুসলিম বিশ্বের কাছে ইরানের প্রশ্ন: যুদ্ধে আপনি কোন পক্ষে?

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন