• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

আমিরাত উপকূলে দুই ট্যাংকারের সংঘর্ষ, আগুন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৫, ১৬:৩৭
অ+
অ-
আমিরাত উপকূলে দুই ট্যাংকারের সংঘর্ষ, আগুন

ইরান-ইসরায়েলের চলমান হামলা-পাল্টা হামলার মাঝে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের উপকূলে তেলবাহী দুটি ট্যাংকারের সংঘর্ষ হয়েছে। আমিরাতের কাছে ওমান উপসাগরে এই সংঘর্ষের ঘটনায় একটি ট্যাংকারে আগুন ধেরে গেছে। পরে ওই ট্যাংকারের অন্তত ২৪ ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আমিরাতের উপকূলরক্ষী বাহিনী ও একটি শিপিং কোম্পানি।

বিজ্ঞাপন

ব্রিটিশ সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা অ্যামব্রে বলেছে, ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধের সময় আমিরাতের উপকূলে দুই ট্যাংকারের সংঘর্ষ ঘটলেও সেটি নিরাপত্তাজনিত কোনও ঘটনা নয়।

অন্যদিকে, শিপিং কোম্পানি ফ্রন্টলাইন বলেছে, তাদের মালিকানাধীন ‘ফ্রন্ট ঈগল’ ট্যাংকারের সঙ্গে ‘আডালিন’ নামের আরেকটি তেল ট্যাংকারের সংঘর্ষ হয়েছে। ওমান উপকূল থেকে ১৫ নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর ফ্রন্ট ঈগলে লাগা আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

কোম্পানিটি বলেছে, সংঘর্ষের পর ‘আডালিন’ ট্যাংকারেও আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত সাগরে তেল ছড়িয়ে পড়ার কোনও তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় উপকূলরক্ষী বাহিনী বলেছে, ওমান উপসাগরে সংঘর্ষের পর ‘আডালিন’ ট্যাংকার থেকে ২৪ ক্রুকে উদ্ধার করা হয়েছে।

আরব উপদ্বীপ ও ইরানের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় দুই ট্যাংকারের সংঘর্ষের এই ঘটনা ঘটেছে। বৈশ্বিক তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।

সূত্র: এএফপি।

বিজ্ঞাপন

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মধ্যপ্রাচ্যসংযুক্ত আরব আমিরাতইরান ইসরাইল উত্তেজনাইরানের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর