• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইসরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৫, ১৫:৫০
অ+
অ-
ইসরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

ইরানের রাজধানী তেহরানের কাছে দখলদার ইসরায়েলের একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এর আগে দখলদারদের আরও চারটি বিমান ভূপাতিত করার দাবি করেছিল ইরান। নতুন করে আরেকটি যুদ্ধবিমানের পাশপাশি বুধবার (১৮ জুন) ইসরায়েলিদের আরও ১৪টি ড্রোনও ধ্বংসের তথ্য জানিয়েছে ইরান।

বিজ্ঞাপন

যুদ্ধবিমানটি ভারামিনে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে বার্তসংস্থা ইরনা। যা তেহরানের দক্ষিণ দিকে অবস্থিত।

ভারামিনের বিভাগীয় গভর্নর হোসেন আব্বাসি ইরনাকে বলেছেন, “একটি ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান ভারামিনের কাছে ভূপাতিত করা হয়েছে। নিরাপত্তা বাহিনী বিষয়টি তদন্ত করছে।” তবে বিমানটির অবস্থা বা পাইলট জীবিত আছে নাকি মারা গেছে তা স্পষ্ট করেননি হোসেন আব্বাসি।

ইরানের পুলিশের মুখপাত্র সাঈদ মোন্তাজেরোলমেহদি বলেছেন, ইসরায়েলি গুপ্তচরদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪টি ড্রোন ধ্বংস করে দিতে সমর্থ হন তারা।

বিজ্ঞাপন

পুলিশের এ কর্মকর্তা বার্তাসংস্থা ইলনাকে বলেছেন ,“তেহরান, আলবোর্জ এবং ইস্ফাহানের বিভিন্ন জায়গায় সুইসাইড ড্রোন উৎপাদনের কারখানা এবং বিস্ফোরক ডিভাইস শনাক্ত করে সেগুলো ধ্বংস করা হয়।”

এছাড়া ড্রোন বহনকারী তিনটি গাড়িও জব্দ করেছে ইরানি বাহিন। অপরদিকে ইরাকেও ড্রোন বহনকারী গাড়ি জব্দ করা হয়েছে।

সূত্র: ইয়ানিসাফেক

বিজ্ঞাপন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলইরান ইসরাইল উত্তেজনাবিশ্ব সংবাদযুদ্ধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার