• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

খামেনির ভাষণে প্রতিশোধের তিন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৫, ১৮:০৪
অ+
অ-
খামেনির ভাষণে প্রতিশোধের তিন বার্তা

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের বিষয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বুধবার টেলিভিশনে দেওয়া এই ভাষণে ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তার এই ভাষণ বিশ্লেষণ করে বলেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তার ভাষণে যুক্তরাষ্ট্রের উদ্দেশে অন্তত তিনটি স্পষ্ট বার্তা পাঠিয়েছেন।

প্রথমত, খামেনি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষভাবে পারমাণবিক আলোচনায় যখন অংশ নিচ্ছিল, ইসরায়েলের প্রথম দফার হামলা ঠিক তখনই হয়েছিল। সেই সময় ইরানের পক্ষ থেকে কোনও ধরনের সামরিক উত্তেজনা বা কঠোর প্রতিক্রিয়ার আলামত ছিল না।

দ্বিতীয়ত, তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, আমেরিকানদের জানা উচিত যে, ইরান কখনই আত্মসমর্পণ করবে না। আর আমেরিকার যেকোনও সামরিক হস্তক্ষেপ ইরানের পক্ষ থেকে এমন পাল্টা প্রতিক্রিয়া আনবে, যার ক্ষয়ক্ষতি হবে ‘‘অপূরণীয়’’।

বিজ্ঞাপন

তৃতীয়ত, তিনি বলেন, সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়াই ইসরায়েলের দুর্বলতার প্রতিফলন।

ভাষণে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ ও তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা।

সূত্র: আল জাজিরা।

বিজ্ঞাপন

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইরান ইসরাইল উত্তেজনাইসরায়েলআয়াতুল্লাহ আলি খামেনি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর