• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইরানে হামলা অব্যাহত রাখতে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৫, ২১:২৮
অ+
অ-
ইরানে হামলা অব্যাহত রাখতে বললেন ট্রাম্প

ইরানে হামলা অব্যাহত রাখতে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ জুন) হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মার্কিন প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

তাকে জিজ্ঞেস করা হয় যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে তিনি কি বলেছেন? জবাবে ট্রাম্প বলেন, “আমি তাকে বলেছি, হামলা চালিয়ে যেতে। আমি তার সঙ্গে প্রতিদিন কথা বলি। নেতানিয়াহু ভালো মানুষ। অনেক কিছু করছে।”

গতকাল মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে সর্বশেষবার কথা বলেন ট্রাম্প।

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা চালানো নিয়ে যা বললেন ট্রাম্প

বিজ্ঞাপন

দখলদারদের ইসরায়েলের আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমি এটি বলতে পারব না… আপনি ভাববেন না আমি এ প্রশ্নের উত্তর দেব।”

তিনি আরও বলেন, “আপনি জানেন না আমি এটি (হামলা) করবই কি না। আপনি জানেন না। আমি হামলা করতে পারি। আমি হামলা নাও করতে পারি। আমি বোঝাচ্ছি, কেউ জানে না আমি কি করতে যাচ্ছি।”

“আমি আপনাকে বলতে পারি— ইরান অনেক সমস্যায় আছে এবং তারা আলোচনা করতে চায়। আমি তাদের বলেছি, তাহলে কেন আগে আলোচনা করেননি। আমি বলেছি, কেন দুই সপ্তাহ আগে আলোচনা করেননি। আগে আলোচনা করলে আপনারা ভালো করতেন। আপনাদের দেশ থাকত।”— যোগ করেন ট্রাম্প

বিজ্ঞাপন

সূত্র: সিএনএন, আলজাজিরা

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলইরান ইসরাইল উত্তেজনাবিশ্ব সংবাদযুদ্ধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?