• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ট্রাম্পের আলোচনার দাবিকে মিথ্যা বলল ইরান, যুদ্ধবিরতির কথাও হচ্ছে না

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৫, ২২:১৭
অ+
অ-
ট্রাম্পের আলোচনার দাবিকে মিথ্যা বলল ইরান, যুদ্ধবিরতির কথাও হচ্ছে না

ইরানিরা আলোচনা করার জন্য এখন হোয়াইট হাউজে আসার প্রস্তাবও দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ জুন) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান যদি দুই সপ্তাহ আগে তাদের সঙ্গে আলোচনার আগ্রহ দেখাতো তাহলে এত মৃত্যু ও ধ্বংস হতো না। কিন্তু এখন ইরান হোয়াইট হাউজে এসে আলোচনা করতে চাইছে।

বিজ্ঞাপন

ট্রাম্পের এ দাবি মিথ্যা বলে জানিয়েছে ইরান। এছাড়া ইরান দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে ওমানে আলোচনাকারীদের পাঠিয়েছে বলেও একটি খবর ছড়িয়েছে। এই খবরটিও মিথ্যা বলে জানিয়েছে তেহরান।

ট্রাম্পের ওই দাবির ব্যাপারে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে বলেছে, “কোনো ইরানি কর্মকর্তা কাউকে হোয়াইট হাউজের গেটে বসে থাকতে বলেননি। এই মিথ্যার চেয়ে ঘৃণ্য বিষয় হলো ইরানের সুপ্রিম নেতাকে হত্যার হুমকি।”

ইরানি মিশন আরও বলেছে, “ইরান চাপের মুখে আলোচনা করে না। এবং চাপের মুখে শান্তিও মেনে নেবে না। অবশ্যই প্রাসঙ্গিকতা আঁকড়ে রাখা যুদ্ধবাজের সঙ্গে নয়।”

বিজ্ঞাপন

ইসরায়েলি সংবাদমাধ্যমে খবর প্রচার করা হয়েছে ইরানের প্রেসিডেন্টের বিমানসহ তিনটি বিমান ওমানে গেছে। যেগুলোতে আলোচনাকারীরা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এই খবরকে মিথ্যা হিসেবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, ইরান ওমানে কোনো আলোচনাকারীকে পাঠায়নি।

সূত্র: আলজাজিরা

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলইরান ইসরাইল উত্তেজনাবিশ্ব সংবাদযুদ্ধডোনাল্ড ট্রাম্পবেঞ্জামিন নেতানিয়াহু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!